Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছায় মা সমাবেশ ও নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল বালিয়া-গৌরসুটি বিদ্যালয়
  • তরিকুল ইসলামের স্মরণে যশোর জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার হস্তান্তর
  • যশোরে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
  • ডুমুরিয়া গুলিতে যুবক নিহত
  • মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় বিএনপির সমাবেশ : নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা প্রকৌশলী টিএস আইয়ুব

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

৪ মাস কারাভোগের পর এলাকায় ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ূব।

শনিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে যশোরের বাঘারপাড়ায় ফিরেন। এ সময় সড়কে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন ও ফুলেল শুভেচ্ছায় বরণ করেন তাকে। বিকেল পৌনে ৪ টার দিকে বাঘারপাড়া উপজেলা শহরের চৌরাস্তায় সমাবেশস্থলে পৌঁছালে বিএনপির হাজারো নেতাকর্মী হাত নেড়ে তাদের নেতাকে স্বাগত জানান।

বাঘারপাড়া উপজেলার বিএনপির আহবায়ক শামসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ূব। তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আমি অনেক সম্পদ হারিয়েছি। কিন্তু আপনাদের ভালোবাসা আমার অমূল্য সম্পদ। এই সম্পদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অতীতে সংকটে, ক্রান্তিলগ্নে আপনারা আমার পাশে ছিলেন। আমি আপনাদের পাশে ছিলাম। আগামিতেও আমরা একসঙ্গে এগিয়ে যাবো। যেকোন সংকটে একসঙ্গে লড়বো।

তিনি আরও বলেন, বিএনপির সংকটকালে যারা ছেড়ে গিয়েছিল, তারা এখন দলে এসে সামনের সারিতে নেতৃত্ব দিতে চায়, তারা অপকর্ম করে বিএনপির ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে। এদেরকে দলে জয়গা দেয়া যাবে না। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর বিএনপি সভাপতি আবদুল হাই মনা, বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী প্রমুখ।

এদিকে, ৩০ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান টিএস আইয়ুব। জামিনের পর টিএস আইয়ূব জানান, দুদকের একটি মামলায় তিনি দীর্ঘদিন জামিনে ছিলেন। জামিনে থাকাবস্থায় গত ২৩ এপ্রিল নির্ধারিত হাজিরার দিনে ঢাকার স্পেশাল সিনিয়র জজ আদালতে হাজিরা দিতে গেলে নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারক তার প্রথম কর্মদিনে কোনো কারণ ছাড়াই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।

এরপর থেকে তিনি কয়েক দফা জামিনের আবেদন করলেও পতিত আওয়ামী লীগ সরকার জামিন দেয়নি। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ২৭ আগস্ট তার আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানির পর বিচারক জামিন মঞ্জুর করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঝিকরগাছায় মা সমাবেশ ও নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল বালিয়া-গৌরসুটি বিদ্যালয়

    November 6, 2026

    তরিকুল ইসলামের স্মরণে যশোর জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার হস্তান্তর

    November 6, 2026

    যশোরে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.