Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ : এমপি এনামুল হক বাবুল

banglarbhoreBy banglarbhoreFebruary 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষকদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাঘারপাড়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ অসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের উপ পরিচালক ড. সাধন কুমার বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া উপজেলা প্যানেল চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি এনামুল হক বাবুল তার বক্তব্য বলেন আমি আমার নির্বাচনী ইশতেহারে বলেছিলাম ঘুষ বাণিজ্য মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ হবে, আমার নির্বাচনী এলাকায় কোন স্কুল, মাদ্রাসা, কলেজে আমি কোন কর্মচারী টাকার বিনীময়ে নিয়োগ হতে দেব না। আমি আজ উপজেলার সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্কুল, মাদ্রাসা, কলেজ পরিচালানা কমিটির উদ্দেশ্য বলছি আপনাদের কোন প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে নিয়োগ প্রদান না করা হয়।

শেখ হাসিনার সরকার শিক্ষক কর্মচারীদের বেতন জনগণের টাকা থেকে প্রদান করে সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে কোন তৃতীয় ব্যক্তি ঘুষ খেয়ে নিয়োগ প্রদান করবে সেটা আমি মেনে নেবোনা। আজ আমি স্কুলের শিক্ষকদের সাথে বসেছি আমি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের সাথে বসবো সকল বিষয়ে আলোচনা করবো। তিনি তার বক্তব্য আরো বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষকের বিরুদ্ধে আমি কোন অন্যায় দুর্নীতির অভিযোগ শুনতে চাইনা। শিক্ষকের সম্মান সবার উপরে। তিনি শিক্ষদের জাতীয়করণের বিষয়ে বলেন আপনারা আমার কাছে যে দাবি উপস্থাপন করেছেন আমি সেটা জননেত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করবো।

সম্মেলনে পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার সাহকে সভাপতি এবং বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.