Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সামনে নানা প্রশ্ন
  • পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল : অপচিকিৎসায় নিঃস্ব কৃষক রবিউল
  • চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
  • ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক
  • পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত
  • যশেরে মডার্ণ হসপিটালে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর রোগীর মৃত্যু
  • ফিউশন আর্ট যশোরের নজরুল সংগীত শিল্পী বাছাই সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাড়ি নির্মাণে চাঁদা দাবিতে হামলা মারপিট ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দাবিকৃত দুই লাখ টাকা না দেয়ায় শহরের বেজপাড়া মেইন রোডের এক বাড়িতে হামলা চালিয়ে কেয়ার টেকারকে মারপিট গেট ভাংচুর ও বাড়ির মালিককে মারপিট করে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে সোমবার রাতে কোতয়ালি থানায় চিহ্নিত ৫ সন্ত্রাসী চাঁদাবাজ ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে মামলা করা হয়। মামলা করেন, শহরের ষষ্টিতলা পাড়া পিটিআই রোডস্থ বর্তমানে বেজপাড়া মেইন রোডস্থ অনীল দেবনাথের ছেলে রিংকু দেবনাথ। মামলায় আসামি করা হয়েছে, বেজপাড়া মেইন রোডের আয়নাল উদ্দিনের ছেলে আসিফ, একই এলাকার ফিরোজ হোসেন, শওকত আলী, সেনা পরামানিক ও বেজপাড়া বুনোপাড়ার মিশুক ভট্টচার্য্যসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

মামলায় বাদি উল্লেখ করেন, বিগত অনুমান ৩ বছর পূর্বে বাদি শহরের বেজপাড়া মেইন রোডে সাত তলা বিবিষ্ট একটি আবাসিক বাড়ি নির্মাণ করেন। আসামিরা মাস খানেক পূর্ব হতে বাদির কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। বাদি আসামীদের নানা কৌশলে এড়িয়ে চলার চেষ্টা করে আসছে। তারপরও পেশাদার সন্ত্রাসীরা বাদির নিকট হতে চাঁদা গ্রহনের সুযোগ খুজতে থাকে এরই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লব সফল হওয়ায় সারাদেশ ব্যাপি হঠাৎ করে দুস্কৃতিকারীরা যে লুন্ঠন ও অগ্নি সংযোগ শুরু কওে তারই ধারাবাহিকতায় আসামিরা বাদী একজন ব্যবসায়ী হওয়ায় গত ৬ আগষ্ট বিকেল ৩ টায় আসিফের নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদির বাড়ির মেইন গেটে এসে আচমকায় বাড়ির বাড়ির কেয়ারটেকার তামিম সরদারকে এলোপাতাড়ী কিল ঘুষি মারতে থাকে।

বাদি চিৎকার চেচামেচি শুনে গেটের বাইরে এসে তার কেয়ার টেকারকে রক্ষা করতে গেলে আসিফ বাদিকে কিল ঘুষি চড় মারে এবং তার হাতে থাকা বেলচা দিয়ে আঘাত কওে এবং বারবার আঘাত করতে উদ্যত হয়। আসিফ বাদিকে বলে এক সপ্তার মধ্যে তাদেরকে ২লাখ টাকা চাঁদা প্রদান না করলে তোকে ও তোর পরিবারকে খুন করে ফেলবে। আসামী ফিরোজ হোসেন দা নিয়ে বাদির দিকে তেড়ে আসে। অন্যান্য আসামীরা গেটের কাছে এসে বালে বাড়ি পুড়িয়ে দেবে। উক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজদের কর্মকান্ড বাদির বাড়ির সিসি টিভি ফুটেজে রেকর্ড হওয়ায় বিকাল ৫ টায় সন্ত্রাসীরা সিসি টিভিতে রেকর্ড বুঝতে পেরে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে ও খুলে নিয়ে যায়। আশপাশের লোকজন এসে সন্ত্রাসীও চাঁদাবাজদের নিবৃত্ত করলে আসিফ হুমকি দিয়ে বলে অত্র বিষয় নিয়ে মামলা করলে বাদিকে খুন করে ফেলবে।

ঘটনার পর দেশে আদালত ও থানার কার্যক্রম বন্ধ থাকায় বাদি মামলা করতে পারেনি। আদালতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পিটিশন দায়ের করলে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মামলা হিসেবে নথিভূক্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল : অপচিকিৎসায় নিঃস্ব কৃষক রবিউল

    September 20, 2026

    চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

    September 19, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.