Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
  • যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • যশোরে কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা !
  • যশোরে চামড়া সংরক্ষণে মাদ্রাসা পর্যায়ে বরাদ্দ ১৬৫ মে. টন লবণ
  • যশোরে ৩০ তরুণ উদ্যোক্তার সবুজ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন
  • চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বানভাসীদের জন্য এক লাখ টাকা দিল যশোর শিক্ষাবোর্ড

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২৫, ২০২৪No Comments২ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের নগদ এক লাখ টাকা দেয়া হয়েছে। রোববার বিকেলে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার ছাত্রদের হাতে এক লাখ টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এম আব্দুর রহিম, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, হিসাব বিভাগের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক,কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রধান সমন্বয়কারী রাশেদ খান, জান্নাতুল ফোয়ারি অন্তরা, রুবাইয়া খন্দকার, এস এম আসিফ সোহান, রাসেল মাহমুদ প্রমুখ।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল শিক্ষাবোর্ডের পক্ষ থেকে দুই লাখ টাকা দেয়া হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কাছে এক লাখ টাকা দেয়া হয়েছে। শিক্ষাবোর্ড একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে বেগমান করার জন্য ছাত্র-জনতাকে সাথে নিয়ে এগিয়ে যাবে। শিক্ষাবোর্ডে এখন কাউকে হয়রানি করা হয় না। সততার সাথে দ্রুত সময়ে সেবা দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

মে ২১, ২০২৬

এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান

মে ২১, ২০২৬

‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.