Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপির ইফতার মাহফিলে আ. লীগ নেতা !

জেলা জুড়ে সমালোচনার ঝড়
banglarbhoreBy banglarbhoreMarch 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার শ্যমানগরে বিএনপি’র ইফতার মাহফিলে আওয়ামী লীগের নেতার উপস্থিতিতে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মঞ্চে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেমের উপস্থিতি নিয়ে তৃণমূলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

গত ১৪ মার্চ ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সোলায়মান কবীর, জিএম লিয়াকত হোসেন, গোলাম আলমগীর, শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, প্রভাষক আব্দুল ওয়াহাব প্রমুখ।

তথ্যানুসন্ধানে জানা যায়, ২০২০ সালে বিএনপির ক্রান্তিকালে শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সাবেক এমপি শেখ হেলালের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের এমপি জগলুল হায়দারের হাতে ফুলে তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম। এ সময় তার যোগদানের খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া একটি সমাবেশে সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আওয়ামীলীগে যোগদান করেছেন বলে প্রকাশ্যে বক্তব্য দেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আবারও বিএনপিতে ঢোকার চেষ্টা করেন সাদেকুর রহমান।

এদিকে, শুক্রবার বিএনপির ইফতার মাহফিলে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামানের সাথে সাদেকুর রহমানের ছবি ফেসবুকে ভাইরাল হলে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নির্দেশনা উপেক্ষা করে মঞ্চের সামনে প্রথম  সারিতে আওয়ামী লীগের  এ নেতার উপস্থিতি নিয়ে স্থানীয়  নেতা-কর্মীরা বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান ইতিপূর্বে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে বৈঠকের সময় মঞ্চে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের দুজন সহসভাপতি দেবীরঞ্জন মন্ডল ও ডা. মুজিবর রহমানের উপস্থিতি নিয়ে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সাধারণ নেতাকর্মীরা বলছেন জাতীয় পার্টি থেকে বিএনপিতে আসা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান কি আওয়ামী লীগ পূনর্বাসনের দায়িত্ব নিয়েছেন?

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যড. আশেক এলাহী মুন্না হতাশা ব্যক্ত করে বলেন দলের ক্রান্তিলগ্নে আমরা অসংখ্যবার কারাবরণ করেছি, বিএনপির একটি প্রোগ্রামে উপজেল ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে হামলা করা হয় এবং সে হামলায় আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসি এবং সে হামলায়  আহত হন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা আব্দুল মতিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মরহুম জহুরুল ইসলাম অথচ দুঃসময়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী সাদেম চেয়রাম্যান কিভাবে জেলা বিএনপি নেতার সাথে একই মঞ্চে। শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মাসুদুল আলম দোহা ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের হাইকমান্ড এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামানের সাথে কথা বলার জন্য চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আ. লীগ নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.