Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • WinShark – Din Omfattende Guide til Spilleoplevelser og Gevinster
  • Tom Casinon – Varma Pelielämyksesi Lähtee Täältä
  • SpinBoss Casino – Din egen Omfattende Guide til Spilleaktiviteter og Udbetalinger
  • Roostino – Uskottava Pelitoverisi Internetissä
  • NVCasino – Din Komplette Guide til Gaming-oplevelser og Gevinster Online
  • Kingdom Casino – Eksklusiv Spiloplevelse i Højeste klasse
  • FoxSlots – Din ultimata spelplats för underhållning och priser online
  • Casea Casino – Din egen Komplette Guide til Spillerfaringer og Gevinster
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

বিএনপি অফিস পোড়ানো মামলায় জেলা ও পৌর আ.লীগের দুই নেতা কারাগারে

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় যশোর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল খালেক ও পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিবকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের এমএম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়। তিনি যশোর জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শহরের পোস্টঅফিস পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছেযশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ও জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলার তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেব জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। এই মামলায় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

অপরদিকে, যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মামলায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামির জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। জাকির হোসেন শহরের বারান্দীপাড়ার আয়ুব হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে শহরের লালদীঘির পাড়স্থ যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনায় গত ৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুরের করা মামলার এজাহারভুক্ত আসামি জাকির হোসেন রাজিব দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশি গ্রেফতার এড়াতে বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    WinShark – Din Omfattende Guide til Spilleoplevelser og Gevinster

    September 9, 2026

    Tom Casinon – Varma Pelielämyksesi Lähtee Täältä

    September 9, 2026

    SpinBoss Casino – Din egen Omfattende Guide til Spilleaktiviteter og Udbetalinger

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.