সাতক্ষীরা সংবাদদাতা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত অনুষ্ঠিত হয়।
একটি রাজনৈতিক মামলায় ৭০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ প্রায় চার বছর কারাবাসের পর সম্প্রতি জামিনে কারামুক্ত হন হাবিবুল ইসলাম হাবিব। এর পর তিনি দলীয় মহাসচিবের সাথে সোমবার এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তার সাথে ছিলেন পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, আব্দুস সালাম মধু প্রমুখ।
বিএনপির পরীক্ষিত নেতা হাবিবের কারামুক্তিতে দলটি আরো বেশি বেগবান হলো এমন অভিপ্রায় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল।
মহাসচিবের সাথে সাক্ষাত শেষে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব তালা-কলারোয়া তথা সাতক্ষীরা জেলা ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
- দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
- সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
- যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
- কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
- মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
- শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ
- ‘সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান’

