Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’

যশোরে জেসিবি বিজ্ঞান ক্লাবের বর্ষপূর্তি ও ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত
banglarbhoreBy banglarbhoreNovember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রচেষ্টায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত বলেছেন, একটি জাতির ভবিষ্যৎ উন্নতি ও প্রগতি বহুলাংশে নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্ম, কিশোর, তরুণেরা কীভাবে গড়ে উঠছে তার ওপর। একটি জাতি যদি তার তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারে, তাহলে এক প্রজন্মের ব্যবধানেই আমরা একটি যাদুকরী পরিবর্তনের দেখতে পারি। তাই একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রচেষ্টায় সকলে এক হয়ে কাজ করতে হবে। এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত বিজ্ঞান ক্লাবসমূহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেসিবি। সমসাময়িক সমস্যা সমাধানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের হলরুমে জগদীশ চন্দ্র বসু (জে.সি.বি) বিজ্ঞান ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি উৎসব ও ইয়ুথ ক্যাম্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেসিবি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আরআরএফ’র ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ বিশ্বাস, ক্যান্টমেন্ট কলেজের শিক্ষক মো. মহিউদ্দীন আহমেদ, যশোর জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, রুপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুজ্জামান মিলন প্রমুখ।

অনুষ্ঠানে অমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এছাড়া বিগত চার বছর জেসিবি বিজ্ঞান ক্লাবের কমিটিতে থাকা ৫২ জন সদস্য, শিক্ষক শিক্ষার্থীসহ সেরা ২৫ জন, সেরা সংগঠক ৩ জনকে সম্মাননা স্মারক, ৯০ জন সদস্যকে সনদপত্র ও কুইজে বিজয়ী ৩ জনকে পুরস্কার দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.