Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
  • মহেশপুর সীমান্ত : বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়
  • কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • অনলাইন প্রতারণার অভিযোগে যশোরে আটক ৪
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিজ্ঞাপনে পেরেকবিদ্ধ গাছ

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাঁজিয়া সংবাদদাতা

গাছ, পরিবেশ মানুষের সবচেয়ে বড় বন্ধু হলেও মানুষের নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না। গাছে গাছে পেরেক বা তারকাঁটা ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। এতে সড়কের গাছগুলো পড়েছে ঝুঁকির মুখে। প্রায় সময় পেরেক ঠুকে লাগানো হচ্ছে শুভেচ্ছা ব্যানার, ছাত্রভর্তি, চিকিৎসাসেবা, বাড়িভাড়া, হারবাল ওষুধ বিক্রির বিজ্ঞাপন। যশোরের কেশবপুর উপজেলায় সড়কের পাশের গাছগুলোতে এ চিত্র হরহামেশায় দেখা মিলছে।

পৌর শহরের থানার মোড়, কলেজ গেট, পাবলিক ময়দান, হাসপাতাল মোড়-সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার রাস্তার পাশের গাছের কোনো অংশ এখন আর ফাঁকা নেই। রাস্তার পাশের গাছগুলোতে লোহার পেরেক ঠুকে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন।

রাস্তার পাশের গাছগুলোতে তাকালেই চিকিৎসক, ব্যবসা প্রতিষ্ঠান, কোচিং বাণিজ্যালয় ও শুভেচ্ছা বাণীসহ বিভিন্ন ধরনের সাইনবোর্ড চোখে পড়ছে। রাস্তার পাশে গাছ থাকলেই তাতে টাঙানো হচ্ছে সাইনবোর্ড, ব্যানার কিংবা প্ল্যাকার্ড। বিনা খরচে, কোনো প্রকার বাঁধা ছাড়াই প্রাতিষ্ঠানিক পণ্যের প্রচারণার জন্য অবাধে বেছে নেয়া হচ্ছে গাছ। এতে করেন যেমন লঙ্ঘন হচ্ছে আইন তেমনি নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। আর সেই সাথে ক্ষতি হচ্ছে পরিবেশ প্রতিবেশের।

স্থানীয়রা জানান, নতুন নতুন চিকিৎসক ও প্রতিষ্ঠান তাদের পরিচিতি জানান দিতে এখন গাছে গাছে লোহা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রাখছেন। স্কুল কলেজের সামনের গাছগুলোতেও টাঙানো হচ্ছে বিভিন্ন চিকিৎসক ও হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানের নারী-পুরুষের বিশেষ অঙ্গের চিকিৎসার সাইনবোর্ড। এতে করে কোমলমতি শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।

কলেজ শিক্ষার্থী রুমি, প্রীতি, মুন্না, বাবুল আক্তারসহ আরো অনেকে বলেন, নারী-পুরুষের বিশেষ অঙ্গের চিকিৎসার সাইনবোর্ড সামনে দেখে বিব্রত হতে হয়। এগুলো প্রতিহত করা দরকার। এ অবস্থায় সচেতন নাগরিকদের দাবি এ বিষয়ে সংশ্লিষ্টরা কঠোর অবস্থান গ্রহণ করে গাছকে নিরাপদ রাখবেন। স্বাভাবিক রাখবেন পরিবেশ ও প্রতিবেশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    September 27, 2026

    মহেশপুর সীমান্ত : বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

    September 27, 2026

    ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.