Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা দিচ্ছে জনতা হসপিটাল

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেল রোডে অবস্থিত জনতা হসপিটাল ও ডায়াগনস্টিক লিমিটেডে জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এই বেসরকারি হসপিটালটি। জার্মান-বাংলাদেশ ক্লেফট প্রজেক্টের সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্প সোমবার সকালে উদ্বোধন করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় শতাধিক রোগী চিকিৎসা নেন।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের চিকিৎসা দিতে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কাজ করছে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আল মারকাজুল হাসপাতাল, ঢাকার প্লাস্টিক সার্জন প্রফেসর ডা. কামরুজ্জামান। তার সঙ্গে আছেন জেনারেল সার্জন ডা. মুশফিকুর রহমান এবং অ্যানেসথেসিয়ার বিশেষজ্ঞ প্রফেসর ডা. হাসিনা বেগম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি প্রতি তিন মাস পরপর এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। যেখানে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা সেবা পান। ভবিষ্যতের এ ধরনের মানবিক কার্যক্রম চলানো হবে বলেও জানায় কর্তৃপক্ষ।
ফ্রি চিকিৎসা পেয়ে রোগী ও তাদের স্বজনরা আনন্দিত। তারা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
নড়ালই জেলা থেকে আসা রোগীর স্বজন নূর নাহার বলেন, বিনা খরচে আমরা চিকিৎসা সেবা পাচ্ছি। আমাদের মত মানুষদের জন্য এই সেবা অনেক উপকারি।
নতুনহাট এলাকা থেকে দুই সন্তানের চিকিৎসা করাতে আনা আব্দুল মান্নান বলেন, আমরা অনেক খুশি। দুটো সন্তানকে ফ্রিতে চিকিৎসা করাতে পারছি। বাইরে এই চিকিৎসা করার মত পয়সা আমার এখন নেই।
জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা ইসলাম বলেন, আমরা গরীব ও অসহায় মানুষের কথা চিন্তা করে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য এই মেডিকেল ক্যাম্প করি। সম্পূর্ণ বিনামূল্যে বছরে ৩ বার ক্যাম্প করা হয়। আমাদের এই কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।

জনতা হসপিটাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.