Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা
  • বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন
  • সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
  • পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু
  • মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩
  • সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কর্তন
  • কোটচাঁদপুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিলের শাপলা বিক্রি করে চলে তার সংসার

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ সংবাদদাতা

মণিরামপুর উপজেলার নেংগুড়াহাটের পানডহরা বিলের শাপলা ফুল বিক্রি করে সংসার চলে রত্নেশ্বাহাপুর গ্রামের শওকত হোসেনের। ভোরে বিল থেকে শাপলা তুলে বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সকাল হতে না হতেই।

গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও রয়েছে শাপলার ব্যাপক চাহিদা তাই বিক্রিও কম হয়না। কিন্তু পানির অভাবে শাপলা নাহলেও না খেয়ে থাকতে হয় শওকতের পরিবারকে। এবছর বৃষ্টির পরিমাণ বেশি বিলে ব্যাপকহারে ফুটেছে শাপলা। তাই শওকতের ব্যবসা বেশ রমরমা।

রত্নেশ্বাহাপুর গ্রামের সর্দারপাড়ার বাসিন্দা শওকত পরিবারের বড় ছেলে হওয়ায় কর্তব্যের বোঝা এখন তার ঘাড়েই। শুকনো মৌসুমে তিনি করেন রাজমিস্ত্রির কাজ। আর বর্ষার এই দিনগুলোতে শাপলা বেঁচেই চলে তার সংসার। পানডহরা বিলপাড়ের বাসিন্দা আশরাফ হোসেন বলেন, বর্ষাকালে বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করেন অনেকে। তাদের মধ্যে শওকত হোসেন একজন। শওকত জানান, ১০০ আঁটি শাপলা তুলতে পারলে সাত থেকে আটশ’ টাকা বিক্রি হয়। উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের কৃষি কর্মকর্তা মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, শাপলা মানুষ চাষাবাদ করে ফলায় না। প্রাকৃতিক নিয়মেই বর্ষার পানিতে বেড়ে ওঠে, কোন ধরনের যত্ন,পরিচর্যাও করা লাগে না। কিন্তু আমরা যদি আমাদের মাটিকে উর্বর, কীটনাশক মুক্ত রাখতে না পারি তাহলে প্রকৃতির এই উপহার একদিনে আমাদের চোখের সামনেই হারিয়ে যাবে। বর্ষার পানির সাথে নতুন মাছ এবং বিলের শাপলা ২টি উপায়ে মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। তবে অতিরিক্ত সংগ্রহে যেন আমাদের জাতীয় ফুলের বীজ ধ্বংস হয়ে বিলুপ্তির পথে না যায়। সেদিকেও লক্ষ্য রাখাটা জরুরি বলে তিনি মনে করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা

August 22, 2026

বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন

August 22, 2026

সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.