Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৃষ্টিতে ভেসে গেছে প্রতিবন্ধী জহুরার ঝুপড়ি !

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
টিনের ছোট একটা ঝুপড়ি ঘর। ঘরের দরজা বাঁশের বেড়া দিয়ে তৈরি। পলিথিন দিয়ে তা ঢেকে দেয়া। ঘরের ভেতর পলিথিনের ওপর চাদর বিছিয়ে এক বৃদ্ধা শুয়ে আছেন। আসবাস পত্র বলতে আর কিছু নেই। এটা প্রতিবন্ধী জহুরা খাতুনের থাকার ঘর।
টানা বৃষ্টিতে এ ঘরের সামনে দিয়ে বয়ে চলেছে পানির স্রোত। ঘরের ভিতরে ঢুকেছে পানি। আরেকটু পানি বাড়লেই ভেসে যেতে পারে তার ওই মাথা গোঁজার ঠাঁইটিও। সোমবার সকালে এমন দৃশ্য দেখা যায় ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর দাসপাড়া সড়কের ধারে।


মাঝেমধ্যে জহুরাকে দেখাশোনা করা রুমা বেগম জানান, জহুরা খাতুন বয়স প্রায় ৬০ বছর। সবাই তাকে ‘ডুলি পাগলি’ বলেই চেনেন। ভিক্ষা করে জীবন চালাতেন তিনি। আগে থাকতেন মানুষের ঘরের বারান্দায়। অসুস্থ হয়ে পড়ায় এখন তার জায়গা হয়েছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর ৪ নম্বর ওয়ার্ডের সড়কের পাশের এই ঝুপড়িতে।
বিষয়টি নিয়ে কয়েক মাস আগে উপজেলা নির্বাহী অফিসার উছেন মের শরণাপন্ন হন কোটচাঁদপুরের কয়েকজন গণমাধ্যমকর্মী। সে সময় তিনি উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে দুই হাজার টাকা সহায়তা দেন। তবে ইতিমধ্যে জহুরার প্রতিবন্ধী কার্ড হয়েছে, তবে এখনো ভাতার টাকা পাননি।
এদিকে গত ৩ দিনের টানা বর্ষণে ভেসে গেছে জহুরার বাড়ির সামনের পথঘাট। তার ঝুপড়ির চারদিকেও পানি জমেছে। এ অবস্থায় জহুরার কিছু হলে কী করবেন, তা নিয়ে রুমা চিন্তিত।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার উছেন মে কে অবগত করা হলে তিনি সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানাকে সাথে নিয়ে ওই স্থান পরিদর্শন করেন এবং জহুরা বেগমের জন্য স্থায়িভাবে কোনো ব্যবস্থা করা যায় কি না সেটা দেখবেন বলে জানান। এবং জহুরার ঝুপড়িঘরে বিদ্যুতের ব্যবস্থা করার জন্য বলেন সংশ্লিষ্টদের।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.