Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

বৃষ্টিস্নাত বিকেলে নাচ-গান কথামালায় শিশুদের অন্যরকম দিন

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শুক্রবারের যশোরের আকাশে ঝরছে দিনভর বৃষ্টি। মাঝে দুপুরে আকাশ কিছুটা রৌদ্রজ্বল থাকলেও বিকালে কালোমুখো আকাশের চেহারায় ছিল না হাসি। আবারও ঝরতে থাকে অঝরে বর্ষণ। মাঝে মধ্যে মেঘেরও গর্জন। এমন আবহাওয়ার মধ্যে নাচ, গান আর কাথামালাতে পাঠ্যবইয়ের বাইরে শিশুদের কেটেছে অন্য রকম এক বিকেল।

শহরের শিল্পকলা মিলনায়তনে আনন্দ আয়োজনে মেতে ওঠে শিশুর দল। ব্যতিক্রমধর্মী শিশুশিক্ষা প্রতিষ্ঠান মৌমাছি ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশৈলীর যৌথ আয়োজন করে বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে বাংলার সংস্কৃতি উৎসব। বাইরে অবিরাম বৃষ্টি। ভেতরে একের পর এক কচি প্রাণের নাচ আর তাদের মিষ্টি কণ্ঠে গান আবৃত্তিতে বৃষ্টিস্নাত একটা বিকেলে মেতে থাকেন প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থী অভিভাবকসহ দর্শনার্থীরা।

অনুষ্ঠান শুরুতেই বাঙালি ইতিহাস ঐতিহ্যের গানে দলীয় নৃত্য। এর পর পাহাড়ি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা। মৌমাছি স্কুলের ৮টি শ্রেণীর মোট ২৯০ জন শিশু এবং সৃজনশীল সংগঠনের ৩৫ জন শিশুর অংশগ্রহণে একের পর এক একক, দলীয় সংগীত, কবিতা আবৃত্তিতে মাতিয়ে রাখেন দর্শকদের।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন স্থানীয় সরকারের খুলনা বিভাগীয় পরিচালক হুসাইন শওকত, যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, মৌমাছি স্কুল কমিটির সভাপতি তারিকুল ইসলাম তারু, আসিফ আকবর খান নিপুন। মৌমাছি স্কুলের পরিচালক এসএম মাসুম বিল্লাহ সভাপতত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সাগর বিশ্বাস।

অনুষ্ঠানে শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন আবৃত্তি, গান নাচ বিষয়ে ৪টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া মোট ৪৭ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026

    লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.