বাংলার ভোর প্রতিবেদক
বেওয়ারিশ কুকুর নিধন বা অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়ে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে পৌর প্রশাসকের অনুপস্থিতিতে নির্বাহী কর্মকর্তা মুক্তার আলী এই স্মারকলিপিটি গ্রহণ করেন।
অর্ধশতাধিক নাগরিকের সাক্ষরিত এই স্মারকলিপিটি প্রদান করেন ওয়ার্ডবাসীর পক্ষে নাট্যকর্মী মাসুদুজ্জামান। এ সময় তারা বলেন যশোর শহরে বৃদ্ধি পেয়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। রাস্তার ধারে, খাবার হোটেলের সামনে, কাঁচা বাজার, শপিং মলের সামনে অলিতে গলিতে দলবেঁধে চলাচল করছে বেওয়ারিশ কুকুর। ঘা পাচড়া, ক্ষতবিক্ষত, রোগাক্রান্ত এবং ক্ষুধার্থ সব কুকুরের ভয়ে স্কুল কলেজগামী শিক্ষকসহ সাধারণ পথচারী নারী পুরুষ আতঙ্কিত হয়ে পড়ছে। অনেকেই এসব কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। কোমলমতি শিশুরা কুকুরের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। স্কুলে যাওয়া-আসায় বিঘ্ন ঘটছে।
এই অবস্থায় পৌরবাসীর নিরাপত্তায় বেওয়ারিশ কুকুর নিধন বা স্থানান্তর করতে যশোর পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষার্থী ইব্রাহীম, পিয়াসসহ বিপুল সংখ্যক ওয়ার্ডবাসী ।
শিরোনাম:
- যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
- দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
- দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
- কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
- মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত