Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
  • যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
  • ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
  • যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
  • যশোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা
  • যশোরে বাঁওড় দখলের প্রতিবাদে মৎস্যচাষিদের মানববন্ধন ও স্মারকলিপি
  • মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুই আসামি গ্রেফতার
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে কাগজপত্র বিহীন বিপুল পরিমাণ ফেব্রিক্স আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা

বেনাপোল স্থলবন্দরের ১৭ নং পণ্যাগার হতে শেড ইনচার্জ মতিনুল হকের যোগসাজে শুল্ক ফাঁকি চেষ্ঠায় পণ্য পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেব্রিক্স জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, দীর্ঘদীন ধরে একটি অসাধু চক্র বেনাপোল স্থলবন্দরের কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের সাথে যোগসাজসে কোন প্রকার ঘোষণা ছাড়াই ভারত হতে পণ্য আমদানি করে ও বিশেষ সুবিধায় বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দা ম্যানেজ করেই দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার ৩০ সেপ্টেম্বর সকালে বন্দরের ১৭ নং পণ্য শেড হতে বাংলাদেশি ট্রাক খুলনা মেট্রো ট-১১-২১৬৭ নাম্বার ট্রাক যোগে পণ্য লোড কালীন সময়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী এর নেতৃত্বে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্য চালানটি জব্দ করেন। পণ্য চালানে শাটিং পিস,থ্রিপিস, শাড়ি ও প্যান্ট পিস রয়েছে বলে জানাগেছে। সংবাদ লেখাকালীন সময়ে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতি জব্দকৃত মালামালের ওজন নির্ধারণের কাজ চলছে।

অভিযুক্ত শেড ইনচার্জ মতিনুল জানান, সোমবার সকালে মিয়াম সিঅ্যান্ডএফ এজেন্টের বর্ডারম্যান পরিচয়ে আব্দুল্লাহ নামের একজন আমার উপস্থিতিতে পণ্যাগারে কাস্টমস কর্তৃক জব্দকৃত পণ্যচালানটি ঢোকান। পণ্য চালানটি এন্ট্রির পূর্বেই বাংলাদেশি ট্রাকে লোডরত অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ আটক করে। গণমাধ্যম কর্মীদের জব্দকৃত পণ্য চালান সম্পর্কের বিষদ জানাতে তিনি অনীহা প্রকাশ করেন।

কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বেনাপোল স্থলবন্দরের পণ্য চালান আটকের সত্যতা নিশ্চিত করে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজহারুল ইসলাম জানান, ইতিমধ্যে তিনি পণ্যগারটি পরিদর্শন করেছেন ও কাস্টমস কর্তৃপক্ষ মাল গণনার কাজ করছেন। সাংবাদিকদের তথ্য দিতে অনীহা ও নিয়ম বহির্ভুত কাজে শেড ইনচার্জ জড়িতের প্রশ্নে তিনি বলেন এহেন কাজের দায় ভার শেড ইনচার্জ কোন ভাবেই এড়াতে পারেনা।

উল্লেখ্য বেনাপোল স্থলবন্দরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলামের দায়িত্ব পালন কালীন সময় থেকে স্থলবন্দরে চাঁদাবাজি, পণ্য চুরি, ঘোষাণা বহির্ভুত আমদানি পণ্য পাচার কার্যক্রম বহুগুণ বেড়ে যায়। কিছুদিন পূর্বে শেড ইনচার্জ তাপস স্থলবন্দরের ২২ নং শেড হতে ২২ লক্ষ টাকার কেমিকেল পণ্য পাচার পূর্বক বিক্রি করেছেন বলে নিলামক্রেতা অভিযোগ জানিয়েছেন। সাম্প্রতি সময়ে সরকার পতনের পর হতেই বেনাপোল স্থলবন্দর এলাকায় সরকারী রাজস্ব ফাঁকিতে জড়িতরা মাথা চাড়া দিয়ে ওঠেছে।

বন্দরের বিভিন্ন পণ্যের শুল্ক ফাঁকি রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের চৌকস কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির কারণে বেনাপোল স্থল বন্দরে অনেক বড় বড় শুল্ক ফাঁকির চালান আটক হচ্ছে। যেখানে কাস্টমস, কাস্টমস শুল্ক গোয়েন্দা ও বিজিবি বা বিএসবি এ ধরনের শুল্ক ফাঁকির চালান আটক করতে অক্ষম সেখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা সক্ষম হচ্ছে বা সফলতা দেখাচ্ছে এবং রাষ্ট্রের চালিকাশক্তি রাজস্ব আহরণে অগ্রণী ভূমিকা পালন করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার

    November 9, 2026

    যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত

    November 8, 2026

    ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.