Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমাণ্ডার পর্যায়ে সভা

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোলে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর ৪৯ বিজিবি বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে বিজিবির খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টরের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির খুলনা সেক্টর কমাণ্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীন ব্যাটালিয়নের অধিনায়কসহ ২২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

অন্যদিকে, বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের দল অংশ নেয়। বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দুই পক্ষই সীমান্তে প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সম্মত হয়। সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে ফলপ্রসূ আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকালে বিএসএফের ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে প্রতিনিধিদল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদের শুভেচ্ছা জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.