Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

banglarbhoreBy banglarbhoreJanuary 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
পেট্রাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান উত্তেজনা সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপলে দুই বাহিনীর বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি মনিন্দ্র সিং পাওয়ার। এদিন সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠক শেষে আইজি মনিন্দ্র সিং পাওয়ার বলেন, এটা একটি নিয়মমাফিক মিটিং, বিজিবির ডাকে বেনাপোলের এই মিটিং হয়। বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে। সীমান্তে বিএসএফ পাহারায় আছে, সীমান্তে কোনো সমস্যা নেই। কাঁটাতার বসানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছে দুই দেশের সাধারণ মানুষ। এর আগে গত রোববার (৫ জানুয়ারি) বিকেলে সীমান্ত এলাকার চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে (যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২) কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে।

এ সময় বিজিবির চৌকা বিওপির টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বাধা দেয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খনন কাজ শুরু করে। এরপর আবারও বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা দেয়া হলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে এবং সেখানে অতিরিক্ত জনবল নিয়োগ করে।

বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.