Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে ৭ দিনে ভারতে গেল ৪৮ হাজার

যাত্রীর চাপে গ্লাস ভেঙে নিরাপত্তাকর্মী আহত
banglarbhoreBy banglarbhoreJune 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:

অতিরিক্ত যাত্রীর চাপে যশোরের বেনাপোল স্থলবন্দরে টার্মিনালের গ্লাস ভেঙে পড়ে আব্দুল আলিম নামে এক আর্মড পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার বন্দরের যাত্রী টার্মিনালের গেটে এ ঘটনা ঘটে।

বন্দরের আর্মড ব্যাটালিয়ন পুলিশের ইনচার্জ বাদল চন্দ্র বলেন, ‘বুধবার ঈদ–পরবর্তী যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি। ৮ হাজার ১১ জন যাত্রী বন্দর ব্যবহার করেছেন। পাসপোর্টধারী যাত্রীরা বন্দরের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকালে হঠাৎ বৃষ্টি নামলে যাত্রীরা বন্দরের বারান্দায় উঠে আসে। ‘এতে যাত্রীদের ধাক্কাধাক্কিতে বন্দরের গ্লাস ভেঙে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড ব্যাটালিয়ন পুলিশ সদস্যের গায়ে পড়ে। এতে তিনি জখম হন। পরে তাকে অন্য সহকর্মীরা উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যান। যাত্রীর চাপ সামাল দিতে বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনী সহযোগিতা করে।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার ইসলাম বলেন, ‘গত ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত বেনাপোল বন্দর ব্যবহার করে যাতায়াত করেছে ৪৮ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ভারতে গেছে ৩৪ হাজার ১১৪ জন এবং ভারত থেকে ফিরেছে ১৪ হাজার ৬৪৪ জন। আরও কয়েক দিন থাকবে এ চাপ। যাত্রীসেবা বাড়াতে নানান পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। ভারত অংশের ইমিগ্রেশনে ও সেবা বৃদ্ধির অনুরোধ রাখা হয়েছে।’

বন্দরের যাত্রী রাকেশ বিশ্বাস বলেন, ‘ভোর সাড়ে ৩টায় বাস থেকে নেমে বন্দরের সামনে লাইনে দাঁড়াতে হয়েছে। যাত্রী ছাউনি না থাকায় রোদ, বৃষ্টিতে ভিজতে হয়। এতে হয়রানি ও দুর্ভোগের শিকার হয়ে হয়। দিন দিন ভ্রমণ করের অর্থ বাড়লেও সেবার মান বাড়েনি।’ রহিম নামে অপর এক যাত্রী বলেন, ‘এখন দুই পাড়ে ইমিগ্রেশন সারতে পাঁচ থেকে সাত ঘণ্টা সময় লাগছে। এতে অনেকে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন।’

বন্দরের টার্মিনালের ইনচার্জ নাহিদউজ্জামান বলেন, ‘এটা ভিত্তিহীন খবর। যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি সামাল দিতে ধাক্কাধাক্কির ঘটনা হয়তো ঘটতে পারে। যাত্রীর চাপে এক আর্মড পুলিশ সদস্যের ওপর গ্লাস ভেঙে পড়ে আহত হয়েছেন। যাত্রীদের সেবা আরও বাড়াতে বন্দরে যাত্রীছাউনির জন্য নতুন জায়গা অধিগ্রহণে কাজ চলেছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.