Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দর পরিদর্শনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান। শুক্রবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নানের সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) হারুনুর রশিদ। শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটরিয়ামে বাণিজ্যিক সংশ্লিষ্টদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজীব নাজিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মতিয়ার রহমান, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান সনি, স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক হকসহ বাণিজ্যিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের অভ্যন্তরের নানা বাধা ও বৈষম্যের কথা তুলে ধরে প্রতিকারের আহ্বান জানান। পরে স্থলবন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে বাণিজ্য গতিশীল করার আশ্বাস দেন।

সভা শেষে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত পরিদর্শন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.