Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

বেনাপোল সীমান্ত ১৫ বছরে ৪১ বাংলাদেশি হত্যা করেছে বিএসএফ!

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দফায় দফায় পতাকা বৈঠকেও মিলছে না কোনো সমাধান। গত ১৫ বছরে শুধু যশোরের বেনাপোল সীমান্তেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে প্রাণ হারিয়েছেন ৪১ বাংলাদেশি। তাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন আরও শতাধিক মানুষ। হত্যার তালিকায় আছেন বিজিবি সদস্যও। অথচ, আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিও বিচার হয়নি। এসব হত্যাকাণ্ডের কড়া জবাব দেয়ার তাগিদ থাকা উচিত বলে জানান মানবাধিকারকর্মীরা।
জানা যায়, জীবিকার তাগিদে কৃষি কাজ, গবাদিপশু চরানো ও মৎস্য আহরণের জন্য সীমান্ত এলাকা ও শূন্যরেখায় যেতে হয় বাংলাদেশি নাগরিকদের। ভুল করে কেউ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বা অরক্ষিত সীমান্ত সামান্য অতিক্রম করলেই শুরু হয় বিএসএফের পৈচাশিক আচরণ। বাংলাদেশ-ভারত সীমান্তে বিতর্কিত ‘স্যুট-অন-সাইট’ বা ‘দেখামাত্র গুলি’ নীতি এখনও মানছে ভারত। তবে বর্তমানে গুলির পরিমাণ কমলেও নির্যাতন করে হাত-পায়ের শিরা কেটে নদীতে ভাসিয়ে দেয়ার ঘটনা বেশি ঘটছে। তাদের এ আক্রোশের শিকার কেবলই বাংলাদেশিরা। গত ১৫ বছরে শার্শা-বেনাপোল সীমান্তে ৪১ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। তাদের মধ্যে এখনও পরিচয় মেলেনি ছয় জনের।
নিহত বিজিবি সদস্য রইচ উদ্দীনের প্রতিবেশী জানান, রইস উদ্দিন বর্ডারে দেশ রক্ষায় জীবন দিয়ে আত্মত্যাগের পরিচয় দিয়ে গেছেন। তাকে এভাবে গুলি করে হত্যা না করে যদি জেলে দিত, তাহলে হয়তো তাকে আমরা ফিরে পেতাম।
নিহত বিজিবি সদস্য রইচ উদ্দীনের শ্বশুর আবুল কালাম জানান, বিএসএফের গুলিতে নিহত কোনো বাংলাদেশি এখন পর্যন্ত বিচার পাননি। আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিও বিচার হয়নি। তাই, অন্তর্বর্তী সরকারের কাছে এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে উদ্যোগ নেয়ার দাবি নিহতদের স্বজনদের।
এ বিষয়ে রাইটস যশোর মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, একটা লোক যদি অপরাধী হয়, অনুপ্রবেশকারী হয় তাকে ধরে আইনের আওতায় এনে বিচার করা উচিত। এটা সরকার টু সরকার যাওয়া উচিত, তা না করে তারা গুলি করে হত্যা করছে। এটা চরম মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন তিনি।
যশোর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান বলেন, ‘আমরা তো যুদ্ধ চাই না, যুদ্ধ কোনো সময় মঙ্গল বয়ে আনে না। এ ছাড়া ভারত ও বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটাই জোরদার করা উচিত।’ মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে, গত ১৫ বছরে সারা দেশে বিএসএফের নির্যাতনে শিকার হয়েছেন ৫৮৮ বাংলাদেশি।

বেনাপোল সীমান্ত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.