বেনাপোল সংবাদদাতা
দুই দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর। ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সোমবার ও মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপÍানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পরাপার অব্যাহত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে দুদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে স্ব স্ব দেশের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম জানান, আজ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু দেশের মধ্যেকার পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে।
শিরোনাম:
- বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা
- যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
- মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ বিতরণ
- কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
- অভয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় বৃদ্ধার মৃত্যু, থানায় এজাহার

