Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ
  • যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল
  • যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
  • এক স্কুলেরই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে !
  • ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষক
  • কলারোয়ায় শিক্ষার্থীর গাছের চারা দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা
  • শিক্ষার মান উন্নয়ন তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেপরোয়া ভেজাল মোবিল, গিয়ার, হাইড্রোলিক ও ডাম্পার অয়েল ব্যবসায়ীরা

আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতা
banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশেষ প্রতিনিধি
৫ আগস্টের পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতায় ভেজাল মোবিল, গিয়ার, হাইড্রোলিক ও ডাম্পার অয়েল ব্যবসায়ী সিণ্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন নামি কোম্পানির মোড়ক যুক্ত পট ব্যবহার করে এই ভেজাল মোবিল বিপণন চলছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকা, আরএন রোড, ঢাকা রোড মোল্লাপাড়া, রাজারহাট বকচর এলাকায় গড়ে উঠেছে ভেজাল মোবিল বিপণন কেন্দ্র। যশোর জেলা ছাড়াও আশপাশ জেলায় বিভিন্ন মোটরসাইকেল গ্যারেজ ও কারখানা থেকে পোড়া মোবিল সংগ্রহ করে জ¦ালিয়ে তৈরি করা হয় এই আসল(!) মোবিল। তাদের উৎপাদিত ভেজাল মোবিল দেশের বিভিন্ন নামি কোম্পানির খালি পটে ভরে মেশিনের মাধ্যমে পটের মুখের কর্ক লাগিয়ে আসল মোবিল হিসেবে বাজারজাত করা হয়।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় পুলিশ শহরের মণিহার এলাকায় একটি ভেজাল মোবিল গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবিল পট উদ্ধার করে। পরে উক্ত গোডাউনের মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের শাস্তি ভোগ শেষে ওই ভেজাল কারবারি সাগরসহ ভেজাল মোবিল কারবারিরা তাদের ব্যবসা পূর্ণমাত্রায় চালিয়ে যাচ্ছে।

বিভিন্ন সূত্র বলছে, যশোর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জিসান অটো নামে একটি মোবাইল বিক্রির দোকান রয়েছে। উক্ত দোকানের মালিক আব্দুর রহিম। তিনি শহরের বেজপাড়া গুরগোল্লার মোড় এলাকায় তার ভেজাল মোবিল কারখানায় তৈরি করছেন মতুল, ইয়ামাহা, বাজাজ, টিভিএস, সুপার ভি, সুপার ফোর্টিসহ দোশ বিদোশ কোম্পানির ভেজাল মোবিল। আব্দুর রহিমের ন্যায় শহরের মোল্লাপাড়া এলাকার শরিফুল শহরের আরএন রোড এলাকায় দোকান ভাড়া নিয়ে বিক্রি করছেন ভেজাল মোবিলের পট। শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকায় মোবিল উৎপাদনের গোডাউন রয়েছে তার।

সূত্রগুলো আরো বলছেন, শহরের আরএন রোড এলাকার ছোট সেলিমের ডাম্পার ও গিয়ার অয়েলের গোডাউন রয়েছে শহরতলীর রাজারহাট পিকনিক কর্ণার এলাকায়। সে পোড়া মোবিল দিয়ে মোটরসাইকেল ও বিভিন্ন ইঞ্জিনের ডাম্পার ও গিয়ার অয়েল তৈরি করে তা নামিদামি কোম্পানির মোড়ক যুক্ত পট তৈরি করে বাজারজাত করে থাকে। শহরের মোল্লাপাড়ার ভিতরে রয়েছে সাগরের গোডাউন। যেখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যাণ্ডের ভেজাল মোবিল। শহরের আরএন রোড এলাকায় দেলোয়ারের জয়েন্ট অটো নামে একটি দোকান রয়েছে। যে দোকানে বিক্রি হয় ভেজাল মোবিল। তার ভেজাল মোবিল তৈরীর কারখানা শহরের মোল্লাপাড়া সিটি কলেজ পাড়া এলাকার ব্যাটারিপট্টি এলাকায়।

সূত্রগুলো বলেছে, শহরের বকচর বিহারী কলোনী ভেজাল মোবিল কারবারী বড় সেলিমের বাড়ির পশ্চিম পাশের বাসিন্দা মুর্শিদ ও টিপু ভেজাল ডাম্পার অয়েল, হাইড্রোলিক, গিয়ার অয়েল তৈরি করে আসল বলে বিক্রি করছেন। শহরতলী চাঁচড়া তফসীডাঙ্গা এলাকার পল্লী বিদ্যুতের অসাধু কারবারির কাছ থেকে ট্রান্সমিটারের তেল স্বল্প মূল্যে সংগ্রহ করে মুর্শিদ ও টিপু ভেজাল ডাম্পার, হাইড্রোলিক ও গিয়ার অয়েল তৈরি করে থাকেন। সেগুলি দেশ ও বিদেশি কোম্পানির পট ও মোড়ক সংগ্রহ করে বাজারজাত করা হয়।
এছাড়া, শহরের বচকর প্লাস্টিক বদনা ফ্যাক্টরীর সানির ঘর ভাড়াটিয়া আনোয়ার তৈরি করছেন হাইড্রোলিক, ডাম্পার অয়েল। যা বিভিন্ন পট ও টিনের কৌটায় ঢুকিয়ে বাজারজাত করে থাকেন। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছেন, শহরের বকচর বিহারী কলোনীর বাসিন্দা চিহ্নিত ভেজাল মোবিল কারবারি ভেজাল বড় সেলিম তার বাড়ির পাশে তৈরি করেছেন গোডাউন। নিজস্ব জায়গায় গড়ে তোলা গোডাউনে পোড়া মোবিল জ¦ালিয়ে পরিবেশ নষ্ট করে তৈরি করছেন রিফাইন মোবিল। এছাড়া, তিনি রাজারহাট ব্র্যাক অফিসের পাশে ডায়মণ্ড ব্রাণ্ড নামে গোডাউন তৈরি করে সেখানে ভেজাল কারবার চালিয়ে যাচ্ছেন।
সূত্রগুলোর অভিমত, মুড়লীর জাকির ও শাহজাহান মূলত যশোরের বিভিন্ন মোটর সাইকেল গ্যারেজ থেকে ব্যবহার হওয়া মোবিলের খালিপট সংগ্রহ করে সেগুলি মোবিল পটের উপযোগী তৈরী করে ভেজাল মোবিল কারবারীদের কাছে বিক্রি করছেন। অপর একটি সূত্রে বলছেন, সদর উপজেলার ঝুমঝুমপুর বালিয়া ডাঙ্গা এলাকার নাজিম ভেজাল মোবিল কারবারীদের একজন সক্রিয় সদস্য। সে ভেজাল মোবিল তৈরি করে দেশের বিভিন্ন কোম্পানির নামিদামি পটে পুরে বাজারজাত করে।

বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে পুলিশ তাদের দায়িত্ব থেকে অনেকটা নিশ্চুপ হওয়ায় এসব ভেজাল কারবারীরা বেপরোয়াভাবে তাদের ভেজাল কারবারি চালিয়ে যাচ্ছে। এসব ভেজাল কারবারিরা এখন বিএনপি’র নেতা, কর্মী পরিচয় দিয়ে তাদের ব্যবসা শুরু করেছেন। পুলিশের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে পরিবেশ বিনষ্টকারী ভেজাল মোবিল তৈরি করে একদিকে পরিবেশের ক্ষতি করছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার বাজারে ভেজাল মোবিল, গিয়ার, হাইড্রোলিক, ডাম্পার অয়েল বিক্রি করে মোটর সাইকেলসহ যানবাহনের মালিককে ক্ষতির মুখে ফেলছে।

এ বিষয়ে কথা বলার জন্য ভেজাল কারবারিদের কয়েকজনের দোকান ও ডোগাউনে যাওয়া হলেও তাদের পাওয়া যায়নি। এবং চিহ্নিত ব্যবসায়ীরা কোন মন্তব্য করতে রাজি না হলেও তারা জানিয়েছেন তাদের ব্যবসার কাগজপত্র আছে।
এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা আইন শৃঙ্খলাবাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ

    September 11, 2026

    যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল

    September 11, 2026

    যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.