Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা টিটোর বিরুদ্ধে আদালতে মামলা

banglarbhoreBy banglarbhoreJuly 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা প্রতারক আমজাদ হোসেন টিটোর বিরুদ্ধে অবশেষে আদালতে মামলা হয়েছে।
৩ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরে ব্যবসায়ী শাহনেওয়াজ মল্লিক বাদী হয়ে চেক ডিজঅনার মামলাটি করেন বলে জানান অ্যাডভোকেট তারিকুল এনাম অনিক।

ব্যবসায়ী শাহনেওয়াজ মল্লিক জানান, ২০২০ সালের ১৭ ডিসেম্বর ভারত থেকে এলসি পণ্য কেয়ারিং/বহন করে আনার জন্য টিটোকে সতের লাখ টাকার হার্ডওয়ার পণ্য প্রদান করি। এছাড়াও ওই পণ্য কাস্টমস ছাড় করানোর জন্য প্রতারণা করে ১ লাখ ১০ হাজার টাকা নেয় টিটো। কিন্তু অদ্যাবধি পণ্য কেয়ারিং/বহন টাকা ফেরত প্রদান করেননি।

ঢাকার ব্যবসায়ী শাওন বলেন, টিটো আমার কাছ থেকে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য এলসি বাবদ পণ্য কাস্টমস ক্লিয়ারেন্স করার জন্য ৬৩ হাজার টাকা নিলেও কাজ বা পণ্য কিছুই দেয়নি।

বিপ্লব নামে বেনাপোলের এক ব্যবসায়ী জানান, টিটো তার বউয়ের বাচ্চা ডেলিভারির কথা বলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিলেও তা ফেরত দেয়নি।

মহসিন নামে এক চা দোকানদার বলেন, টিটো আমার দোকান থেকে ১০৩০ টাকা বাকি খেয়ে আজও সেই টাকা পরিশোধ করেনি।

ইয়ানুর নামে এক ব্যক্তি জানান, টিটোর বউ বিপদের কথা বলে আমার হাত-পায়ে ধরে ৫০ হাজার টাকা ধার নেয়।

রহিম নামে এক ব্যক্তি জানান, টিটো কাস্টমস থেকে পণ্য ছাড় করার জন্য আমার কাছ থেকে ১ লাখ টাকা ধার নিলেও ফেরত দেয়নি।

এ বিষয়ে ফোনে টিটোর কাছে জানতে চাইলে তিনি জানান, হ্যাঁ, আমার কাছে অনেকে টাকা পাবে, এটা সত্য। তবে, আস্তে আস্তে আমি সবার টাকা পরিশোধ করে দেব। এতো দিনেও কারও টাকা শোধ করেননি কেন জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.