Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভবদহের জলাবদ্ধতা নিরসনে সংগ্রাম কমিটির মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন নিয়ে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার দুপুরে পাউবো কার্যালয়ে এই মতবিনিময় হয়। মতিনিনিময় শেষে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিরা প্রেস ক্লাব যশোরের সাংবাদিকদের সাথে বিফিং করেন।


প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, দুইশ’ গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পরেছে। প্রতিদিন পানি বাড়ছে। বাড়ি ঘর, ফসলের জমি, মাছের ঘের সব পানিতে একাকার। বাড়ি ঘরে বসবাস করা যাচ্ছে না। এখনি যদি পানি নামানোর কোন ব্যবস্থা গ্রহন না করা হয়, তবে এলাকা ছাড়তে বাধ্য হবে পানিবন্দি মানুষ। বোরো মৌসুমেও ফসল হবে না।

আমডাঙা খাল দিয়ে অবিলম্বে পানি বের করার উদ্যোগ নিতে হবে, কোন অযুহাত দেখানো চলবে না। সেচ প্রকল্প শুধুই অপচয়, সেচ প্রকল্প বাদ দিতে হবে। টি আর এম ই জলবদ্ধতা নিরসনের একমাত্র পথ। টি আর এম এর কোন বিকল্প নাই।

নেতৃবৃন্দ আরো বলেন, আগামী ৬ অক্টোবর ‘পানি সরানোর মানুষ বাঁচানোর’ দাবিতে পানি বন্দী মানুষ সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের অফিসে অবস্থান নেবে। পানি উন্নয়ন বোর্ড যদি এই সময় কালে পানি না সারায় বা সরাতে না পারে, তাহলে উক্ত পানিবন্দি মানুষ পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করবে উক্ত সময়। নির্বাহী প্রকৌশলী বলেন, আমি ২৪ ঘন্টা কাজ করছি পানি সরাতে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পানি কমাতে পারবো।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, প্রদিপ কুমার বিশ্বাস, পিযুষ কান্তি দে, উদয় শংকর বিশ্বাস, মিলন কুমার মন্ডল, ভগিরত বিশ্বাস, আব্দুল আজিজ, মুজাহিদুর ইসলাম, মহিউদ্দিন, পলাশ বিশ্বাস প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.