Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ
  • কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক
  • যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
  • চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড
  • চৌগাছায় সার ডিলারকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
  • জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিয়ে ও পরকিয়ার প্রতারণা (পর্ব ১)
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর ‘হামলার’ প্রতিবাদে যশোরে মশাল মিছিল

banglarbhoreBy banglarbhoreJanuary 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের ‘হামলার’ প্রতিবাদ ও ‘দিল্লির আগ্রাসনের’ বিরুদ্ধে যশোরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার রাত ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটি যশোর জেলার ব্যানারে প্রেস ক্লাব যশোরের সামনে থেকে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলে ‘জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে’, ‘দিল্লির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সীমান্তে হামলা হলে, জবাব দেবে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিলটি চিত্রামোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বাংলাদেশ ভারতীয় আগ্রাসন চায় না। ভারত যদি বাংলাদেশের দিকে আবার আঙুল তোলে তাহলে সেই আঙ্গুল ভেঙে দেয়া হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কৃষক সমাজ অস্ত্র ধরেছিল, ঠিক তেমনিভাবে চাঁপাইনবাবগঞ্জেও একই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আগে বিজিবি সাহসিকতার পরিচয় দিয়ে সীমান্ত রক্ষা করেছে, এখন বাংলাদেশের মানুষ সীমান্ত রক্ষায় জীবন দিতে প্রস্তুত। দিল্লি যখন পানির ন্যায্য হিস্যা দেয় না তখন বোঝা যায় তারা  বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারত বাংলাদেশের মানুষের বন্ধু হলে পতিত স্বৈরাচারকে জায়গা দেয়ার দুঃসাহস দেখাত না। তিনি বলেন, ভারতের বিজেপী নেতা শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি উন্মাদ নেতা। তিনি বাংলাদেশকে ঘিরে যে প্রতিনিয়ত যে হুশকানিমূলক বক্তব্য দিচ্ছেন; তার জবাব কিন্তু মুক্তিগামি ১৮ কোটি মানুষ জবাব দিতে প্রস্তুত।’

সমাবেশ বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা, সংগঠক মোহাম্মদ সোয়েব আক্তার প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ

    September 10, 2026

    কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক

    September 10, 2026

    যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.