Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
  • বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক
  • আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • লোহাগড়ায় আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক
  • চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
  • বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতে এইচএমপিভি ভাইরাস শনাক্ত বেনাপোল ইমিগ্রেশনে নেই কোনো সতর্কতা

banglarbhoreBy banglarbhoreJanuary 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে নেই কোনো কার্যকরী বা সতর্কতামূলক ব্যবস্থা। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছেন। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সম্প্রতি ভারতের কলকাতায়ও এই ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলেছে। তবুও আগের মতোই কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এই পথ দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন। সেই সঙ্গে বন্দর দিয়ে আমদানি-রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারীরা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চলাচল করছেন।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, বিগত সময়ে করোনা ভাইরাস মনে করে দেয় আমরা কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের জীবন যাত্রা, কাজকর্ম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। তারপর যখন সবকিছু স্বাভাবিকভাবে চলছিল তখন আবার নতুনভাবে এইচএমপিভি ভাইরাস আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে। আবারও যদি সবকিছু বন্ধ হয়ে যায় তাহলে কীভাবে চলব।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় সেসব পণ্যবাহী ট্রাক চালক ও হেলপারদের শারীরিক পরীক্ষার কোনো ব্যবস্থা নেই এ বন্দরে। নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভাইরাস নিয়ে। কারণ ভারতে না কি দেখা দিয়েছে নতুন এ ভাইরাস। যেহেতু ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে আসে। ভারতীয় ট্রাক ড্রাইভার হেলপারের কারণে ভাইরাস চলে আসে তাহলে তো বিপদে পড়তে হবে আমাদের।

শার্শা উপজেলা স্বাস্থ্য উপসহকারী মেডিকেল অফিসার আ. মজিদ জানান, নতুন এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারা সতর্ক নজর রাখছেন। সেই ধরনের প্রাদুর্ভাব দেখা দিলে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভারতে আক্রান্ত হওয়ায় আমাদের দেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। জনসমাগম বেশি হয় এমন স্থানে মাস্ক পরিধান করা ও হাত ধোয়ার অভ্যাস করলে এটি প্রতিরোধ করা সম্ভব।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, সম্প্রতি এইচএমপি ভাইরাস সম্পর্কে জানতে পেরেছি। এজন্য আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

এইচএমপিভি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

    October 2, 2026

    বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক

    October 2, 2026

    আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.