Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গদখালীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ইয়োগা দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized অক্টোবর ১৮, ২০২৪

ভারি বর্ষণে যশোরের নিম্নাঞ্চল প্লাবিত

সবজির ক্ষেতে ব্যাপক ক্ষতির শংকা
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বজ্রপাতসহ ১১৭ মিলিমিটার ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শহরে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও জমেছে হাঁটুপানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। অপরদিকে, ভেসে গেছে মাছের ঘের, পুকুর জলাশয়। মাঠের পর মাঠ ফসল পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাফষরা। বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বজ্রসহ তুমুল বৃষ্টি হয়।

যশোর বিমান বাহিনীর নিয়স্ত্রণাধীন আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবার বেলা ১১ টা থেকে যশোরের আকাশ মেঘাচ্ছন্ন দেখা দেয়। বেলা সাড়ে ১২ টার দিকে থেকে হাওয়া বজ্রপাতসহ গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণ চলা এই বৃষ্টিপাত ভারি বৃষ্টিপাতে রূপ নেয়। থেমে থেমে বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাত হয় আড়াইটা পর্যন্ত। তবে পুরোপুরি বৃষ্টি বন্ধ হতে দেখা যায় বিকাল চারটার দিকে। বেলা সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১১৭ মিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে তুমুল বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চলের অধিকাংশ রাস্তায় পানি জমে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে বাসিন্দাদেরও কষ্টের সীমা নেই।

শহরের খড়কী শাহ আবদুল করিম সড়কের বাসিন্দা মোস্তফা কামাল বলেন, ‘সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের এই এলাকার বাড়িঘরে হাঁটু পানি জমে। রাস্তাঘাট তলিয়ে যায়। এই অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোনো কাজ হয়নি।

তিনি বলেন, আমরা বর্তমান পৌর প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন এই অঞ্চলের হাজার হাজার মানুষের কষ্টের দিকে নজর দেন। প্রাকৃতিক দুর্যোগকে মেনে নিলেও পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানান শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ভিটু। অবিলম্বে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করে পানি অপসারণসহ এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

যশোর পৌরসভার পানি নিষ্কাশন বিভাগের প্রকৌশলী এসএম কামাল বলেন, জলাবদ্ধতার অনেকাংশ হ্রাস পেয়েছে। আমরা ড্রেনের পানি নিস্কাশনে যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো অপসারণ করছি। বর্তমানে পৌর প্রশাসকের উপস্থিতিতে চাঁচড়া এলাকায় এস্কেভেটর দিয়ে পানি বের হওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণে কাজ চলছে।
অপরদিকে, ভারি বর্ষণে তলিয়ে গ্রামঞ্চলের নিম্নাঞ্চলও। ভেসে গেছে মাছের ঘের, পুকুর জলাশয়। মাঠের পর মাঠ ফসল পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষীরা। বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার জানান, ‘গেল কয়েক মাস ধরে যশোরে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে; এতে সবজি চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আগাম শীতকালীন সবজি রোপন চলমান, সেই ক্ষেতগুলো এই বৃষ্টিতে পানির নিচে। বারবার চাষীদের রোপন করা সবজির গাছ নষ্ট হওয়াতে সবজি উৎপাদন ব্যহত হচ্ছে। এতে বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। তার পরেও চাষীদের পরামর্শ দেয়া হয়েছে ; জমিতে বাধা পানি দ্রুত সরানোর’।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

যশোর জেনারেল হাসপাতাল তত্বাবধায়কের পিতার ইন্তেকাল

বেনাপোল স্থল বন্দরর নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.