Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
  • দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের
  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
  • বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভূমি মালিকদের কাছে মূর্তিমান আতংক যুবলীগ নেতা সাইফুল্লাহ ও আবুল কাশেম

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর ও সৈয়দালীপুর এলাকায় সাবেক যুবলীগ সভাপতি সাইফুল্লাহ ও তার সহযোগী আবুল কাশেম ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ মানুষের প্রায় ৯০ বিঘা আয়তনের চিংড়ি ঘের জবর দখলের পায়তারা করছে তারা। বিগত দিনে জমি মালিকদের নানাভাবে হয়রানির পর এখন তারা জাল কাগজপত্র করে ওই জমি দখলে লাঠিয়াল বাহিনী নিয়ে বার বার মহড়া দিয়ে এলাকায় আতংকজনক পরিবেশের সৃষ্টি করছে।

এলাকাবাবাসীর অভিযোগ বিগত আ.লীগ সরকারের সময় শীর্ষ নেতাদের আশির্বাদ থাকার পাশাপাশি নিজেরা যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় ধরাকে সরাজ্ঞান করে এ মানিকজোড়। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে ডজন খানেক মামলা থাকলেও বর্তমানে স্থানীয় বিএনপির একটি গ্রপের ঘাঁড়ে ভর করে সাইফুল্লাহ-কাশেম মানিক জোড় আবার নিজেদের পুরানো অপকর্ম পুরোদমে চালিয়ে যেতে তৎপরতা শুরু করেছে।

স্থানীয় জমি মালিক আলমগীর হোসেন জানান উচ্চ আদালতের রায় নিজেদের পক্ষে থাকার পর সাইফুল্লাহ-কাশেম গং ঐ ৯০ বিঘা ঐ জমি জবর দখলের ষড়যন্ত্র করছে।

এমতাবস্থায় প্রায় দেড় কোটি টাকা খরচ করা চিংড়িঘেরের দখল হাতছাড়া হওয়ার শংকার মধ্যে তারা দিনতিপাত করছেন বলে দাবি করেন অপর মালিক আতাউর রহামন।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন আবুল কাশেম এলাকার চিহ্নিত মামলাবাঁজ। এলাকার নিরীহ মানুষকে শরীকসহ অন্যদের বিরুদ্ধে মামলার জন্য প্ররোচিত করে নিজে সেই মামলা তদারকির দায়িত্ব নিয়ে ফায়দা লোটে।’

আরজু শাহরিয়ার, মনিরুজ্জামান বাবু, মাসুদসহ স্থানীয়রা জানান মামলাবাজ আবুল কাশেম ও সন্ত্রাসী সাইফুল্লাহ শান্তিপূর্ণ সৈয়দালীপুর এলাকায় ইতিপূর্বে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গোটা জনপদকে সন্ত্রন্থ এলাকায় পরিণত করে। তারা দুর্ধর্ষ সন্ত্রাসী সাইফুল্লাহ ও আবুল কাশেমকে অতিসত্বর আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে সেনাবাহিনীসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তবে এসব বিষয়ে জানতে চাইলে সাইফুল্লাহ দাবি করেন যুবলীগের রাজনীতি করলেও কারও ক্ষতি করিনি। ভূমিহীনরা তার সহায়তা চাওয়ায় খাসখতিয়ানভুক্ত জমিগুলো তাদের দখলে দেয়ার ক্ষেত্রে কাশেমের মাধ্যমে কমবেশি ভূমিকা রাখার চেষ্টা করছি। আবুল কাশেম অনেককে মিথ্যা মামলায় দিয়ে দালালি করে কোটি টাকার মালিক হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি ভারপ্রাপ্ত ফকির তাইজুর রহমান বলেন কেউ শান্তিপূর্ণ চিংড়িঘের জবর দখলের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

মূর্তিমান আতংক যুবলীগ নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    October 19, 2026

    মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ

    October 19, 2026

    দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.