Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোমরায় ৫০০ বস্তা পেঁয়াজ মজুদ, জরিমানা

banglarbhoreBy banglarbhoreDecember 12, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অবৈধভাবে পেঁয়াজ মজুদ করায় মেসার্স সৃষ্টি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি দল এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান ও সাতক্ষীরা কৃষি বিপণন অধিদপ্তরের পরিদর্শক পারভেজ শরীফ।
এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে প্রায় ৫০০ বস্তা পেঁয়াজ মজুদ রাখার দায়ে মেসার্স সৃষ্টি ট্রেডিংয়ের মালিক দীপঙ্কর মণ্ডলকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে ১২ ঘণ্টার মধ্যে গোডাউনে থাকা পেঁয়াজ বাজারজাত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
গত ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ খবরে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০/দেড়শ টাকা বাড়িয়ে দিয়েছেন। কোনো কোনো স্থানে ২৪০ টাকায়ও বিক্রি হয়েছে পেঁয়াজ। এ নৈরাজ্য ঠেকাতে অভিযানে নেমেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসন। নিয়মিত করা হচ্ছে বাজার তদারকি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.