Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরের খাটুরা বাঁওড় দখল চেষ্টার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরের খাটুরা বাঁওড় জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক জনপ্রতিনিধির নেতৃত্বে দুর্বৃত্তরা বাঁওড়টি দখলের পায়তারা করছে। এ বিষয়ে বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির সদস্য মো. আলতাফ হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মণিরামপুরের খাটুরা বাঁওড়টি প্রায় দেড় বছর যাবৎ মৎস্য চাষবিহীন অবস্থায় পড়েছিল। এতে অসহায় মৎস্যজীবীরা টাকার অভাবে মানবেতর জীবন যাপন করছিল। মৎস্যজীবীরা আলাপ-আলোচনার মাধ্যমে একমত হয়ে বাঁওড়ে মাছ রক্ষার জন্য পাটা ও গত ২৫ সেপ্টেম্বর মাছের পোনা অবমুক্ত হয়।

গার্ডের মাধমে বাঁওড়ে মাছের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জোরপূর্বক স্থানীয় হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিশ্বাস, ইউপি সদস্য মুনছুর আলি, খাটুরা গ্রামের রবিউল ইসলাম, চেয়ারম্যানের শ্যালক মধুপুরের হাদু, ঠান্ডু মোল্লা রবিউল, এনায়েতপুর গ্রামের মশিয়ার রহমান ও খাটুরা গ্রামের শরিফুল ইসলামের নেতৃত্বে ২৮ সেপ্টেম্বর বেলা আনুমানিক ২ টার দিকে স্থানীয় কিছু সন্ত্রাসীদের নিয়ে বাঁওড় দখলের ও মাছ ছাড়ার চেষ্টা করে।

এ সময় সমিতির সদস্যদের সাথে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে উপস্থিত সদস্যদের জীবননাশের হুমকি দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিশ্বাসের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেকোনো সময় বাঁওড় দখলের চেষ্টা করতে পারে। স্থানীয় আইনশৃঙ্খলার পরিবেশ ব্যাহত হতে পারে। এমতাবস্থায় অসহায় গরীব মৎসচাষীরা আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করছে। দরিদ্র মৎস্যজীবীদের সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.