Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • যশোরে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ঈগলের ৩ সমর্থককে মারধর

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর তিন সমর্থককে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার কুয়াদা বাজারে তাদের মারধর করা হয়। এ ঘটনায় নৌকা প্রতীকের এক কর্মীকে দোষারোপ করা হচ্ছে।
মারধরের শিকার তিনজন হলেন কুয়াদা এলাকার সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম সরদার, লিটন হোসেন ও মকলেস উদ্দিন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মারধরের শিকার নজরুল ইসলাম বলেন, কুয়াদা বাজারে আমার দোকান ঘরে ইগল প্রতীকের নির্বাচনী অফিস হয়েছে। মকলেস অফিস পরিচালনার দায়িত্বে আছেন। গতকাল মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের কর্মী আসিফ কয়েকজনকে নিয়ে মকলেসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে আবারও বাকবিতণ্ডা হলে আসিফ তাকে থাপ্পড় মারে। এর প্রতিবাদ করলে আসিফ আমাকে ঘুষি মারে। এ ঘটনা দেখে লিটন এগিয়ে এলে তাকেও চড়থাপ্পড় মারে আসিফ।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘এরপর আমি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা থেকে পুলিশ আসে।’
সংঘর্ষের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে মণিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা যুবলীগের সদস্য মনজুর আক্তার বলেন, ‘আসিফ যুবলীগের কর্মী। মকলেস বিএনপির সমর্থক। সে ঈগলের অফিস করায় বাকবিতণ্ডার জেরে আসিফ তাঁকে দুটি চড় মেরেছে। পরে লিটন এগিয়ে গেলে সেও মার খেয়েছে। নজরুল ভাই সিনিয়র মানুষ। আসিফ তাকে মারেনি। ঠেকাতে গিয়ে হয়তো তিনি আঘাত পেয়ে থাকতে পারেন। নির্বাচনের আগমুহূর্তে আসিফ এটা ঠিক করেনি। তার এমন কাণ্ডে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এ বিষয়ে বলেন, ‘আমার তিন সমর্থক মারধরের শিকার হয়েছেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।’
তবে এ বিষয়ে নৌকা প্রতীকের কর্মী আসিফ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    September 30, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

    September 30, 2026

    যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.