মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে থেকে ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলটিয়া সড়কের দুর্গাপুরের একটি ধান ক্ষেতের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন থানার এসআই আতিকুজ্জামান। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা রয়েছে।
এসআই আতিকুজ্জামান বলেন, শনিবার রাতে থানায় খবর আসে দুর্গাপুর গ্রামের সবুজ হোসেনের ধান ক্ষেতের পাশে ঝোপঝাড়ের মধ্যে কিছু দেশীয় অস্ত্র রাখা আছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়ায় এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
শিরোনাম:
- পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
- দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
- দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের
- মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
- বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
- সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
- মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব