Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
  • যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে বিএনপি এক নেতার বিরুদ্ধে সংখ্যালঘু এক পরিবারের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ওই পরিবারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়ার অভিযোগও করা হচ্ছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ইউনিয়ন ওই বিএনপি নেতা। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী বিমল চন্দ্র রায়। তিনি উপজেলা চালুয়াহাটি গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত বিএনপি নেতা জসিম উদ্দিন চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মুসার ভাতিজা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বিমল চন্দ্র রায় বলেন, পরিবারের ক্রয়সূত্রে চালুয়াহাটি ইউয়িনের রত্মেশ্বরপুর মৌজার আরএস ২৩৭ দাগে ১ দশমিক ১ শতক, ৮৯৪ দাগে ৩ দশমিক ৯ এবং ৮৯৫ দাগে ২ দশমিক ৭০ শতক জমি ৫০ বছর যাবত ভোগ দখল করে দখল করে আসছি। নেংগুড়াহাট বাজারের অবস্থিত জমিতে দোকানপাট ও গাছগাছালি রয়েছে। সম্প্রতি এই জমির উপর কুদৃষ্টি পড়ে বিএনপি নেতা মুসার ভাতিজা জসিমের। নানা ষড়যন্ত্র করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে থাকে। বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা হয়েছে। সর্বশেষ গত ২৬ আগস্ট জসিম তার লোকজনদের নিয়ে জমিটি দখল করে প্রাচীর নির্মাণ শুরু করে। এবং তারা প্রচার শুরু করে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেই, এখন আমরা যা বলবো তাই হবে। জসিমের চাচা উপজেলা বিএনপির শীর্ষ নেতা হওয়াতে এই দুর্দিনে কেউ পাসে আসছে না সংবাদ সম্মেলনে জানানো হয়।

বর্তমানে আমাদের সম্পত্তি হারিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়াতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বিষয়টি পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বিমল চন্দ্র। অভিযোগের বিষয়ে অভিযুক্ত জসিমের নাম্বারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মুসা বলেন, তাদের অভিযোগ মিথ্যা। প্রায় ২০ দিন আগে স্থানীয় স্বপন নামে এক ব্যক্তির কাছ থেকে নায্যমূল্য জমিটি ক্রয় করেছে আমার ভাতিজা। যার কাগজপত্র তা কাছে আছে। সেখানে বৈধভাবেই দোকান নির্মাণ শুরু করেছেন। কোন দখলদারিত্ব কায়েম করেনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা

    October 17, 2026

    যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের

    October 17, 2026

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.