মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার প্রধান বাজারে এক রাতে ১৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। এর আগে গত শনিবার দিবাগত রাতের যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া দোকানের মধ্যে অশোক স্টোর, সুকুমার স্টোর, মরিয়ম ইলেকট্রিক, জনি স্টোর, রিপন স্টোর, সীমান্ত ফ্যাশন উল্লেখযোগ্য।
বাজারের ১৪টি দোকানের ক্যাশ বাক্স ভেঙে পাঁচ লক্ষাধিক টাকার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান দোকান মালিকরা। থানা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এ দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাজারের পাহারাদার থাকার পরও ১ নম্বর গলির কবির মার্কেটে রয়েছে নিজস্ব নৈশপ্রহরী; কিন্তু সেখানেও চারটি দোকানে চুরি হয়েছে।
মধুখালী থানায় ওসি মিরাজ হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ তিনি পাননি।
তবে থানার পুলিশ এরই মধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে। অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি জানান।
শিরোনাম:
- যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
- দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
- দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
- কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
- মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত