Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে শিশু পুত্রসহ মায়ের আত্মহনন
  • বাঘারপাড়ায় মহিলা কজেলের অধ্যক্ষ আটক
  • নাশকতা মামলায় সাংবাদিক আসাদ গ্রেফতার, শার্শায় প্রতিবাদ
  • মনিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা
  • ব্যবসায়ীদেরকে পণ্য রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে
  • ২০ মামলার আসামি খোড়া কামরুলের দুই দিনের রিমণ্ডে
  • বাঘারপাড়ায় চোরাই ট্রাকসহ চারজন গ্রেফতার
  • চায়ের কাপ থেকে মুদি দোকানে ব্যবসাবান্ধব বাজেট দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২২, ২০২৪

মধুখালীতে দুই সহোদর হত্যা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মধুখালী সংবাদদাতা

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে নির্মাণশ্রমিক দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চেয়ে সংবাদ সম্মেলসংবাদ সম্মেলন করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। বুধবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বিশেষ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত ১৮ জন গ্রেপ্তার হয়েছে। তবে ‘মূল অভিযুক্ত’ ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত বিশ্বাস এখনও গ্রেপ্তার হয়নি।

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, এই দুই জনপ্রতিনিধি মন্দিরে আগুন লাগানোর জন্য শ্রমিকদের দায়ী করে স্বীকারোক্তি আদায় করতে কিল-ঘুসি ও চড়থাপ্পড় মারেন।

ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন এর আগে ২০২৩ সালে দুই দফা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার মামলা ও টিসিবির কার্ড আত্মসাতের ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত হন। তবে দুবারই তিনি উচ্চ আদালতের মাধ্যমে পদ ফিরে পান। এসব ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল। এসব মামলার কোনোটিরই এখনও অভিযোগপত্র দেয়নি পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানের বিরুদ্ধে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে গত ১৮ এপ্রিল দুই নির্মাণশ্রমিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী ফরিদপুর জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

এতে আরও বলা হয়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তিনি ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান যে অপরাধ করেছে তা ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শিশু পুত্রসহ মায়ের আত্মহনন

বাঘারপাড়ায় মহিলা কজেলের অধ্যক্ষ আটক

নাশকতা মামলায় সাংবাদিক আসাদ গ্রেফতার, শার্শায় প্রতিবাদ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.