Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘মধুমেলায়’ জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreJanuary 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপি মধু মেলার উদ্বোধনিী দিনে জুয়া খেলার অপরাধে পাঁচ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে মেলা সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে জুয়াখেলা চলাকালীন তাদের হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের পাঁচশ’ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।

দন্ডপ্রাপ্তরা হলেন- যশোরের মোল্লাপাড়ার আব্দুল আজিজ (৩৯), সেন্ট্রাল রোডের সম্রাট (৩০), কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের আব্দুল লতিফ (৩৫), মির্জাপুর গ্রামের আল মামুন (২২), কলাগাছি গ্রামের ইনামুল ইসলাম (২৪)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, ‘নদের তীরে অবৈধ ও নিষিদ্ধ জুয়া খেলার অপরাধে ৫ যুবককে জরিমানা করা হয়েছে। একই সাথে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। জুয়া আইন ১৯৬৭ (ক) ধারায় ৫০০শ’ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, ‘সাত দিনব্যাপি মেলায় কেউ জুয়া বা কোন স্টলে অশ্লীল কিছু প্রদর্শনী বা অবৈধ কোন কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুক্রবার বিকেলে শুরু হয়েছে সাতদিন ব্যাপি মধুমেলা। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

মেলা উপলক্ষে সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মধুভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠেছে কপোতাক্ষ নদের পাড়। শুক্রবার দুপুরের পর থেকেই মেলা দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন মানুষ। সাগরদাঁড়িতে মধুমঞ্চে ৭ দিনব্যাপি কেশবপুর ও যশোরের শিল্পীগোষ্ঠীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক প্রদান করা হবে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। সাত দিনব্যাপি এ মেলা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.