বাংলার ভোর প্রতিবেদক
‘ফুল ফাগুনের এলো মরশুম বনে বনে লাগলো দোল’ এই শিরোনামে গান, কবিতা ও নাচের মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নিলো যশোরের সাংস্কৃতিক সংগঠন সুরধুনী সংগীত নিকেতন। শনিবার বিকেলে শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শকরা মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন, সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন, সুরধুনীর সভাপতি হারুন আর রশিদ, উদীচী যশোরের সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সুরবিতানের সম্পাদক বাসুদেব বিশ্বাস, কিংশুকের সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, বাংলা গ্রাম থিয়েটারের খুলনা অঞ্চলের আহবায়ক হাসান হাফিজ প্রমুখ।
শিরোনাম:
- ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
- মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
- জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
- গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
- প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
- ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
- শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা