Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাংকিপক্স শনাক্ত করতে সক্ষম যবিপ্রবি

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মাংকিপক্স ভাইরাস শনাক্তকরণে সক্ষম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার। ভাইরাসটি শনাক্ত করার জন্য জিনোম সেন্টারে যুক্তরাষ্ট্রের সেন্টার পর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃক প্রদত্ত তিন সেট প্রাইমারও রয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জিনোম সেন্টার থেকে জানানো হয়, ল্যাবটিতে সাইবার-গ্রিন পদ্ধতি ব্যবহার করে রিয়েলটাইম-পিসিআর মেশিনের মাধ্যমে মাংকিপক্স ভাইরাস শনাক্তকরণে সক্ষম। এছাড়াও ডিএনএ/আরএনএ এক্সট্রাকশনের সকল ধরনের সামগ্রী, রি-এজেন্ট কিট ও পর্যাপ্ত পরিমান যন্ত্রপাতি রয়েছে।

অতিমারি করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে জিনোম সেন্টার ২০২০ সালের ১৭ এপ্রিল থেকে থেকে করোনা ভাইরাস শনাক্তকরণ শুরু করে। ল্যাবটি যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা হতে প্রাপ্ত নমুনা পরীক্ষা করা হয়। বিভিন্ন সময় ল্যাবের মান নিয়ন্ত্রণে সিডিসি, ডব্লিউএইচও ও আইইডিসিআর-এ নমুনা প্রদান করে মান যাচাই করা হয়েছে।

এরপর ডব্লিউএইচও-এর প্রতিনিধি দল ল্যাব পরিদর্শন ও ল্যাবের মান যাচাই করে জিনোম সেন্টারের ফলাফল শতভাগ সঠিক মর্মে সনদ প্রদান করে। এখন পর্যন্ত যতগুলো নমুনা আইইডিসিআর-এ প্রেরণ করা হয়েছিল তার ফলাফল জিনোম সেন্টারের সাথে শতভাগ সঠিক ছিল। ল্যাবটিতে এ পর্যন্ত প্রায় এক লাখ ২৬ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ ছাড়া জিনোম সেন্টার হতে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করে সনদ প্রদান করা হয়। বাংলাদেশের মধ্যে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তকরণ ও এর জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয় জিনোম সেন্টার। এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তকরণ করতে সক্ষম হয়।

জিনোম সেন্টারের পক্ষ থেকে আরও জানানো হয়, অতীতের অভিজ্ঞতায় বাংলাদেশে ভবিষ্যতে মাংকিপক্স ভাইরাস শনাক্তকরণ এবং মাংকিপক্স ভাইরাসের পজিটিভ নমুনা হতে সিকোয়েন্সিং করে ভাইরাসের ধরণ শনাক্তকরণেও জিনোম সেন্টারের সক্ষমতা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলে মাংকিপক্স ভাইরাস শনাক্তকরণ ও গবেষণায় ল্যাবটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.