Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাকে হত্যা করে লাশ পুতে রেখেছিলো ছেলে : সাথে ছিলেন স্ত্রী

 জমিই কাল হলো সোনাভানুর
banglarbhoreBy banglarbhoreJuly 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাঞ্চল্যকর লোমহর্ষক সোনাভান হত্যাকাণ্ডে চঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ছেলে ও বৌমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সোনাভান বিবি। স্বামীর মৃত্যুর আগে রেখে যাওয়া জমিই যেন কাল হল তার জীবনে। ওই জমি আত্মসাৎ করার চেষ্টা করছিলো ছেলে আরিফ। বাধ্য হয়ে সোনাভান বিবি আদালতে মামলাও করেছিলেন।

কিন্তু এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে আরিফ ও তার স্ত্রী ইভা। তারা মা সোনাভান বিবিকে মারপিট এমনকি রক্তাক্ত জখমও করে হত্যার চেষ্টাও করে। শেষ মেষ বাধ্য হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন সোনাভান বিবি। এরপরই মাকে হত্যার পরিকল্পনা করে ছেলে আরিফ। সোনাভান বিবি হত্যা মামলার তদন্তে উঠে এসেছে লোমহর্ষক এসব তথ্য। পুলিশ ছেলে আরিফ ও তার স্ত্রী ইভা খাতুনকে আটক করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হুমায়ুন আহমদ তাদেরকে আটকের পর এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে পরিকল্পনা অনুযায়ী তারা সোনাভান বিবিকে প্রথমে হত্যা করে। পরবর্তিতে লাশ গোপন করতে পাশের একটি বাগানে পুতে রাখে। এর আগে এ ঘটনায় কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন সোনা ভানুর ভাই ফতেপুর গ্রামের এজাহার খাঁ।

নিহতের ভাই মামলায় উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সোনাভান। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুরে নিহতের বাড়ির কিছু দূরে একটি বাগানের ভিতর ছড়ানো ছিটানো মাটি দেখতে পান স্বজনরা। তাদের বিষয়টি দেখে সন্দেহ হয়। পরবর্তিতে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মাটি খুড়ে একটি ছোট গর্ত থেকে সোনাভান বিবির মরদেহ উদ্ধার করেন।

তবে, অজ্ঞাত আসামি হলেও মামলায় উল্লেখ করা হয়, ছেলে আরিফের সাথে তার দ্ব¦ন্দ্ব ছিলো।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন আহমদ জানান, বিষয়টি নিয়ে তদন্তের শুরুতেই সন্দেহ হয় ছেলেকে।

পরবর্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায় তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ পায়। এরপর বসুন্দিয়ায় শ্বশুর বাড়ি এলাকা থেকে আরিফ ও তার স্ত্রীকে আটক করা হয়। আটকের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও বিশ্লেষণ করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.