Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
  • জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
  • মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় কাত্যয়ানী মেলায় ছাত্রদলের ৩ কর্মীকে কুপিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরা জেলার নতুন বাজার কাত্যয়ানী পূজা মেলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় শহরের নতুন বাজার ছানার বটতলার পূজা মণ্ডপ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক স্টেডিয়ামপাড়ার বাসিন্দা ইয়াছির আরাফাত হোসেন (২১), কর্মী অন্তর শেখ (১৮) ও মো. সোহান (১৪)। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১ টায় ছাত্রলীগের কিছু কর্মী ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতকে দেশীয় চাপাতি ও দা নিয়ে হামলা করলে অন্তর ও সোহান ছুটে আসলে তাদের কেউ আহত করে। ঘটনা টের পেয়ে দর্শনার্থী ও মেলার কমিটির লোকজন ছুটে আসলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়।

এ ঘটনায় আহত ইয়াছির আরাফাত বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়া ও তার সহযোগীরা আমাদেরকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।’ পরে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে মাগুরা সদর হাসপাতালে আসেন ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম।

এ ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি আমাদের কাছে। তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সংবাদ পেয়ে সেনা কর্মকর্তারা আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন

August 11, 2026

যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

August 11, 2026

লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.