মাগুরা সংবাদদাতা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসবে মাগুরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, মাগুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন ।
ফাইনালে বালিকা গ্রুপে টাইব্রেকারে মাগুরা সদর ৬-৫ গোলে শ্রীপুরকে হারায়। অপরদিকে, বালক গ্রুপে মাগুরা সদর ২-০ গোলে মহম্মদপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় বালক গ্রুপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট মাগুরা সদর দলের আসিফ ও একই দলের আরিফুজ্জামান ম্যান অব দ্যা ম্যাচ ও সব্বোর্চ গোলদাতা মহম্মদপুর দলের মামুন পুরস্কার অর্জন করে। বালিকা গ্রুপে ম্যান অব দ্যা টুর্নামেন্ট মাগুরা সদর দলের সাদিয়া ও একই দলের জয়া ম্যান অব দ্যা ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতা শ্রীপুর দলের তুষার মন্ডল পুরস্কার অর্জন করে।
শিরোনাম:
- ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
- শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
- ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
- শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
- ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
- যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
- ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
- ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা