Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় লাগামহীন সবজি বাজার

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
টানা বর্ষণের ফলে মাগুরার বাজারে লাগামহীনভাবে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এতে করে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে সবজির বাজার। এদিকে কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ। গতসপ্তাহে যে কাঁচামরিচ ২শ’ টাকা কেজিতে বিক্রি হয় তা এখন ৪৫০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে।

শনিবার মাগুরা পুরাতন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৮৫-৯০ টাকা, পটল ৮৫ টাকা, করলা ৮৫, উস্তে ৮০ টাকা, কচুরমুখি ৭০ টাকা, পাকা কুমড়ো ৬০ টাকা, চিঙ্গিগা ৬০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, লাউ প্রতি পিস ৯০-১০০টাকা, পুঁইশাক প্রতি কেজি ৪৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, কাঁচাকলা ১ হালি ৫০ টাকা, ঢেড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে ।

বাজার করতে আসা রিকশাচালক আজমল বলেন, আমি সামান্য রিক্সা চালক বর্তমানে সবজির দাম অত্যাধিক বৃদ্ধিতে পরিবার নিয়ে বিপাকে আছি। প্রতিটি সবজি কেজি বেড়েছে ৩০-৩৫ টাকা। প্রায় ১শ’ কাছাকাছি সবজির দাম। এখন বাজার নিয়ন্ত্রণ কার হাতে আমরা জানি না ।

রিক্সাচালক করিম আলী বলেন, সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ২৫০ টাকা দিই। তারপর হাতে ২০০-৩০০ টাকা থাকে। বাজার করতে প্রতিদিনই প্রায় সব টাকা চলে যায়। তাহলে আমাদের চলবে কেমন করে। চারজনের সংসারে ভোরণ-পোষণ চালাতে হিমসিম খাচ্ছি। এভাবে দিন দিন সবজির দাম বাড়লে আমরা বাঁচবো না ।

মাগুরা সদরের আঠারো খাদা গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, আমার সবজি ক্ষেত ও মরিচের ক্ষেত টানা বর্ষণের ফলে অধিকাংশ তলিয়ে গেছে। ক্ষেতের বেগুন ও লাউ বিক্রি করে গত সপ্তাহ ভালো দাম পেয়েছিলাম কিন্তু এখন অব্যাহত বর্ষণের ফলে ক্ষেতের সবজি তুলতে পারছি না। মরিচের ক্ষেতে হাঁটু পানি। অনেক মরিচ গাছ পানিতে নষ্ট হয়ে গেছে।
ব্যবসায়ীরা বলছে, টানা বর্ষণের ফলে বাজারে এখন সবজির তীব্র সংকট থাকার কারণে এ দাম বৃদ্ধি পেয়েছে। তবে এ বৃষ্টি দীর্ঘস্থায়ী থাকলে সবজির দাম আরো বাড়বে ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.