Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা
  • যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
  • মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ বিতরণ
  • কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • অভয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
  • পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় বৃদ্ধার মৃত্যু, থানায় এজাহার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২০, ২০২৫

মাগুরায় ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার ছয় ইটভাটায় জেলা পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে। সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৪ টি ড্রাম চিমনি ও ২ টি ব্যারেল চিমনি ইটভাটায় অভিযান করে জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শোয়েব মোহাম্মদ শোয়াইব, প্রসিকিউটর আসিফ আলম, যশোর পরিবেশ অধিদপ্তর পরিদর্শক জিহাদ হোসেন, পুলিশের টিম ও সাংবাদিকবৃন্দগণ।

বেলা ১১ টায় মিরপাড়া আক্তার হোসেনের মা ব্রিক্সে টিনের চিমনি ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেয়া হয়। এরপর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুরে খলিলুর রহমানের শাপলা ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা ও ৩ সারি কাঁচা ইট ধ্বংস করা হয়। হাজরাপুর ইউনিয়নের সাইত্রিশ-ইছাখাদায় মিজানুর রহমানের মোল্লা বিক্স ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়। পৌরসভার ইটখোলা বাজারে আনিমুল ইসলামের নিউ সোনালী ব্রিকস ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বগিয়া ইউনিয়নের পাতুড়িয়া খোকন মিয়ার এম এম কে বি ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাতুড়িয়া শুকুর বিশ্বাসের এম আর এস ব্রিকস ইটভাটায় অভিযান চালানো। এ সময় অবৈধ সমিল ও জলন্ত ইটের গাদা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মাগুরা সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তর ৬ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪ টি ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা ও ২ টি ড্রাম চিমনি ইটভাটা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, মাগুরা জেলার অবৈধ ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড নিয়মিত ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

মাগুরা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা

যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.