Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে টাকা নেয়ার নারীর কারাদণ্ড
  • রামপালে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • পরকীয়া : লোহাগড়ায় কৃষক মফিজ হত্যা, স্ত্রী ও বেয়াই গ্রেফতার
  • রানার সম্পাদক মুকুল হত্যাকাণ্ডের ২৮ বছরেও খুনিরা পর্দার আঁড়ালে
  • যশোরে ‘চিরঞ্জীব নজরুল’ শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • যশোরে ২০০ অসহায় পরিবারের পাশে ঢাবি ফোরাম
  • যশোর জেলা তৈরি পোশাক সমিতির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য সচিব রুহুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাত্র ৬ ঘণ্টায় ১০০ মিটার ইটের সোলিং ও যাত্রীছাউনি নদীগর্ভে বিলীন

ভাঙন আতঙ্কে ৫০ হাজার মানুষ
banglarbhoreBy banglarbhoreSeptember 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা
আশাশুনির আনুলিয়া ইউনিয়নে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে কাকবাসিয়া খেয়াঘাটের যাত্রীছাউনি ও ১০০ মিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে সংশ্লিষ্ট এলাকাবাসী। খোলপেটুয়া নদীর অব্যাহত এ ভাঙন প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা না নিলে বেড়িবাঁধ ভেঙে আনুলিয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী খাজরা ও প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, ইউনিয়নের কাকবাসিয়া খেয়াঘাট, বিছট প্রাইমারি স্কুল সংলগ্ন প্রায় ৬০০ মিটার এলাকায় খোলপেটুয়া নদী ভাঙনে ও দক্ষিণ একসরা গ্রামের চাঁদবাড়িয়া খেয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদের প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

বুধবার সকালের ভাটা থেকে শুরু করে দুপুরের জোয়ার মাত্র ৬ ঘন্টার ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কাকবসিয়া খেয়াঘাটের যাত্রী ছাউনি ও ১০০ মিটারের ইটের সোলিং রাস্তা। খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ না করলে আনুলিয়া, প্রতাপনগর ও খাজরা ইউনিয়নের প্রায় ৪০ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর মধ্যে বিছট প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদী ভাঙন অব্যাহত রয়েছে দীর্ঘদিন ধরে। নদী শাসনের ব্যবস্থা না নিয়ে পিছিয়ে রিং বাঁধ দিতে দিতে স্কুলের প্রাচীর পর্যন্ত ভাঙন চলে এসেছে। স্কুল প্রতিষ্ঠান ও মাড়িয়ালা খেয়াঘাট সংলগ্ন ইটের সোলিং রাস্তা রক্ষা করতে হলে কংক্রিটের ব্লক ফেলে নদী শাসনের ব্যবস্থা নেয়া সময়োপযোগী সিদ্ধান্ত বলে আমরা মনে করি।

এছাড়া দক্ষিণ একসরায় কপোতাক্ষ নদের চাঁদ বাড়িয়া খেয়াঘাট সংলগ্ন মোশাররফ বাড়ি হতে ইসহাক সানার বাড়ি পর্যন্ত ৩০০ মিটার বেড়িবাঁধ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ডব্লিউ এফপি’র অর্থায়নে সুশীল এর তত্ত্বাবধানে এ রাস্তার সংস্কার কাজ শুরু হলেও স্থায়ী সমাধানে সরকারী বড় ধরনের বরাদ্দের প্রয়োজন। তাই আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া, বিছট ও দক্ষিণ একসরা গ্রামের নদী ভাঙনে টেঁকসই বাঁধ নির্মাণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে টাকা নেয়ার নারীর কারাদণ্ড

    August 30, 2026

    রামপালে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

    August 30, 2026

    সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    August 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.