Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreJune 24, 2024Updated:June 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোরের হরিজন সম্প্রদায়। যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে সকল জেলার হরিজনদের স্থায়ী আবাসন ও চাকুরিতে শতভাগ স্থায়ী কোটা বাস্তবায়নের দাবি করা হয়।

সোমবার দুপুরে যশোর শহরের লালদিঘীর পাড় এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা, দড়াটানা ঘুরে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়। এ সময় হরিজনরা মাথায় লাল কাপড় বেঁধে ‘আমার মাটি আমার মা দখল হতে দেবো না’ ও ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লার্ককার্ড প্রদর্শন করেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব যশোরের সামনে হরিজন ও শ্রমিক নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন যশোরের সভাপতি আশুতোষ বিশ্বাস, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন ও সম্পাদক হিরন লাল সরকার, যশোর জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি খোকন বিশ্বাস ও সম্পাদক বিঞ্চু হরিজন, রাজেন বিশ্বাস, অনন্দ বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার আগে এদেশে হরিজন সম্প্রদায়ের মানুষ এসে বসবাস শুরু করে। নিজেদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা দীর্ঘদিন পৌরসভা ও সিটি কর্পোরেশনের ময়লা পরিস্কারের কাজ করে আসছে। হঠাৎ ঢাকায় জিরনজিল্লা হরিজন করোনি উচ্ছেদ শুরু করা হয়েছে। এটা মানবতা বিরোধী কর্মকান্ডের সামিল। ভূমিদস্যুরা হরিজন সম্প্রদায়ের মানুষের বসবাতরত জমি দখল করে নিতে চাই। তারা এই ন্যাক্করজনক কর্মকান্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

August 3, 2026

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.