Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সৌদি আরবে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না : আলী ফালিহ আল-জাইদি
  • টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
  • পছন্দ করেন অনেকেই, তবু প্রেমের প্রস্তাব পান না নাজিফা তুষি!
  • ৮ ঘণ্টা ঘুমিয়েও কাটছে না ক্লান্তি? বদলে ফেলুন এই ৫ অভ্যাস
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়: খালেকুজ্জামান

যশোরে বাসদের মতবিনিময় সভা
banglarbhoreBy banglarbhoreMarch 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেছেন, ‘গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন হলেও শোষণমূলক ব্যবস্থা এখনো বহাল রয়েছে। শাপলা চত্বর ও শাহবাগের মতো বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাসদ জেলা কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেন, ‘শুধু ক্ষমতার হাতবদল হলে হবে না। বরং শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের অবস্থার উন্নয়ন সম্ভব নয়। সংবিধান থেকে চার মূলনীতি বাতিলের আলোচনা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার শামিল। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের চেতনা মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সরকার এসব নীতির বিপরীতে গিয়ে বাংলাদেশকে চরম বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত করেছে। তবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।’

তিনি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে লড়াকু বাম প্রগতিশীল শক্তিকে কেন্দ্রে রেখে গণমানুষের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সুসংগঠিত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাসদ যশোর জেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী এবং সঞ্চালনা করেন জেলা সদস্য মো. আলাউদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, শফিউর রহমান শফি, যশোর জেলা কমিটির সদস্য সচিব আক্কাস আলী, সংগঠক হাছিনুর রহমান, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটির সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, কলামিস্ট বেনজিন খান, সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, জাসদ যশোর জেলা কমিটির সহ সভাপতি আহসান উল্লাহ ময়না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান রুন্নু, শিক্ষক অধ্যাপক মাফিজুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব মেহদিউর রহমান টুটুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যশোর জেলা সম্পাদক মাসুম রহমান প্রিন্স, শিক্ষক জাফর ইকবাল লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাসদের মতবিনিময় সভা যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সৌদি আরবে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না : আলী ফালিহ আল-জাইদি

    October 14, 2026

    টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা

    October 14, 2026

    পছন্দ করেন অনেকেই, তবু প্রেমের প্রস্তাব পান না নাজিফা তুষি!

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.