Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মৃত্যুর ৭ দিন পর লাশ এলো দেশে, নিজ গ্রামে দাফন

banglarbhoreBy banglarbhoreDecember 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শার বাগআঁচড়ার আব্দুল মাজেদের (৩৫) লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার বিকাল ৫ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭ টায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রাত ১২ টার দিকে লাশ নিয়ে আসা হয় মৃত আব্দুল মাজেদের গ্রামের বাড়ি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল আমতলা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির।
রোববার বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত আব্দুল মাজেদ সাতমাইল আমতলা গ্রামের গ্রামের জিয়াদ আলী শেখের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাজেদ মৃত্যুর সময় পিতা মাতা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

মৃত মাজেদের স্ত্রী জানান, তার স্বামী পরিবারের মানুষদের সুখে রাখতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন দেড় বছর আগে। আগামী বছরের প্রথমদিকে ছুটিতে দেশে আসার কথা ছিলো। গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ কাশি দিতে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢোলে পাড়েন।

তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা আবুল বাসারসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

লাশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.