Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেডিকেলে চান্স সামাউল’র স্বপ্ন পূরণে বাধা দারিদ্রতা

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর  
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তার পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তার মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সামাউলের বাড়ি কোটচাঁদপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বড়বামনদহ গ্রামে। তাঁর বাবা তাজির উদ্দিন একজন সবজি বিক্রেতা। অভাবের সংসারে তাজির উদ্দিন সামাউলকে এ পর্যন্ত পড়াতে পেরেছেন। এখন মেডিকেল কলেজে ভর্তি করানোর মতো অর্থনৈতিক সামর্থ্যও নেই তার। তাই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির।
গত রোববার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি জানতে পারে সামাউলের পরিবার। সে আনন্দ ছড়িয়ে পড়ে সামাউলের বিদ্যালয়েও। বিদ্যালয়ে যাওয়ার পর মিষ্টি আর ফুল দিয়ে তাঁকে বরণ করেন শিক্ষকেরা। তবে সে আনন্দে বেশি সময় ভাসতে পারেননি সামাউল। ভর্তির কথা মনে পড়তেই মলিন হয়ে যায় তার মুখ।
তাজির উদ্দিন বলেন, দুই ছেলে মেয়ে আর স্বামী-স্ত্রী নিয়ে আমার সংসার। যা চলত আমার সবজি বিক্রির টাকা দিয়ে। এর ফলও পেয়েছি। সামাউল এসএসতি ভালো ফল অর্জন করে। তবে সে সময়ও ভর্তি করা নিয়ে সংশয় দেখা দেয়। তখনো মানুষের সহায়তায় ভর্তি করা হয়। মেডিকেলে ভর্তি করে পড়ানোর সামর্থ্য আমার নাই। কথাগুলো বলছিলেন আর অঝোরে কাঁদছিলেন তাজির উদ্দিন। তিনি তার ছেলের ভর্তির জন্য স্বচ্ছলদের সহায়তা চান।
সামাউল পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। এসএসসি এবং এইসএসসিতে পান জিপিএ-৫।
কোটচাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সোহেল আল মামুন বলেন, সামাউলকে প্রায় সময়েই সহযোগিতা করে থাকি। মেডিকেলের পরীক্ষার ফল পাওয়ার পর সে আমার কাছে মোবাইল করেছিল। আমি তাকে আমার সাধ্যমতো সহায়তার কথা জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ার সামগ্রিক কাগজপত্রসহ আবেদন করতে বলেন সামাউলকে। সবকিছু দেখে ব্যবস্থা নেয়া হবে।

মেডিকেলে চান্স
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.