Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
  • বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়

banglarbhoreBy banglarbhoreFebruary 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিরল রোগে আক্রান্ত খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়। বর্তমানে সে ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের পরামর্শ, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ৪ টি ইনজেকশন দেওয়া প্রয়োজন, যা এখন এশিয়া মহাদেশে সরবরাহ নেই। ফলে ফ্রান্স থেকে ইনজেকশনটি আনতে হবে। এতে ব্যয় হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা।
এরআগে, গত এক বছর দেশের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অসুস্থ আদরের মেয়ের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করে মধ্যবিত্ত পরিবারের বাবা-মা এখন আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। শেষমেষ দায়-দেনা করে উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালের চিকিৎসকরা বিরল মারাত্মক রোগটি শনাক্ত করলেও, বাবা-মায়ের পক্ষে চিকিৎসা ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আদরের সন্তানকে বাঁচাতে অসহায় বাবা-মা সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দেশি-বিদেশি সংস্থার কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন।
সতের বছর বয়সী অনুশিখা ভঞ্জ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের শ্যামল কান্তি ভঞ্জের মেয়ে। সে খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী। যে কোনো আর্থিক সাহায্য পাঠাতে এবং রোগীর চিকিৎসার সর্বশেষ অবস্থান সম্পর্কে অবগতির জন্য তার বড় ভাইয়ের (০১৯৭৯-২১৫৯৭৫) নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৯৭৯-২১৫৯৭৫, ডাচ বাংলা ব্যাংকে হিসাবের নাম: সীমা রানী মিত্র, হিসাব নম্বর : ৭০১৭৩২০৮০২৭৭১ (রাউটিং নম্বর: ০৯০২৭০৬০৮)।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব

    November 14, 2026

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026

    যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.