মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) আবু সালেহ মোহাম্মদ নাজমুল হকের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচনী কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মী শরীফুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর তারা অফিস বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর ভোর ৫টায় খবর পান নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে। এতে কার্যালয়ের চেয়ার ও শামিয়ানা পুড়ে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ভোটের মাঠে সক্রিয় আছেন। তারা নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন।
শিরোনাম:
- আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
- সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
- মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
- মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
- ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
- বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
- সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
- শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়

